বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পিআর পদ্ধতি ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাঙামাটিতে জামায়াতে ইসলামির মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ১৫, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ

আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, জাতীয় পার্টি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি আদায়ে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাঙামাটি জেলা জামায়াতের নেতা-কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার চেষ্টা মূলত একটি রাজনৈতিক দলের এজেন্ডা। সরকার তারই পথে হাঁটছে। বিশ্বের ৯৫টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে কিন্তু এইখানে তা নৎসাতের পায়তারা চলছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর কোন স্বৈরাচার তৈরি হবে না।’

তারা আরও বলেন, গণমানুষের ৫ দফা দাবি শুধু জামায়াত নয় গোটা জাতির মঙ্গল হবে। ৫ দফা বাস্তবায়নই গণমানুষের মুক্তির পথ খুলে দেবে। সরকার যদি এ দাবিগুলো উপেক্ষা করে তাহলে আন্দোলন আরও তীব্র হবে। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করা, আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এতে রাঙামাটি জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৯৯ নং আসন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এড. মোখতার আহম্মদ। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা সেক্রেটারি মনছুরুল হক, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম, জেলা শ্রমিক কল্যান সেক্রেটারি এড. জিল্লুর রহমান, পৌর জামায়াতের এসিঃ সেক্রেটারি এড. রহমতুল্লাহসহ পৌর, থানা ও উপজেলা নেতৃবৃন্দরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের চৌধুরী ছড়ায় অগ্নিকান্ডে পুড়েছে দোকান বসতবাড়ি

রাঙামাটি জেলা মহিলা দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

কাপ্তাই বিজিবির অভিযানে ৪ হাজার প্যাকেট অরিস সিগারেট জব্দ

রাজনীতিবিদ দিদারুল আলম’র সৌজন্যে ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ

পার্বত্য নারীদের ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে– পার্বত্য উপদেষ্টা

বান্দরবানে র‌্যাবের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি, ৫ সন্ত্রাসী আটক-র‌্যাব মহাপরিচালক

কাপ্তাইয়ে পুজা মন্ডপে বিজিবির আর্থিক অনুদান

৫০তম রক্তদাতা ও সাংবাদিক অপু দত্তকে সংবর্ধনা

কাপ্তাইয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল 

পাহাড় নিয়ে ষড়যন্ত্র বন্ধ করা ও শিক্ষক হত্যার প্রতিবাদে সভা পিসিসিপি’র 

error: Content is protected !!
%d bloggers like this: