বুধবার , ২৬ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির দোয়া ও ইফতার মহফিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ২৬, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ

রাঙামাটিতে সদ্য আত্মপ্রকাশ জাতীয় নাগরিক পার্টির পরিচিত সভা, দোয়া ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ মার্চ) শহরের আদালত পাড়ার হোটেল কসমস রুফটপ কপি হাউজে অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম অঞ্চলের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি মোঃ জুবায়েরুল হাসান আরিফ বলেন, সারা দেশের ন্যায় পার্বত্য চট্টগ্রামকে ধ্বংস করে দিয়েছে হাসিনা সরকার। পাহাড়ে উন্নয়নের নামে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশের সংবিধানে যা আছে সে ভাবেই আগামী বাংলাদেশ গঠন করা হবে। ভোট চুরি আর চলবেনা। জাতি বর্ণ নির্বিশেষে সকল নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারবে।

৫ আগস্টের গণ-অভ্যুত্থানের কথা তুলে ধরে এই বক্তা আরো বলেন, এই দেশে আর স্বৈরাচার যেন গড়ে উঠতে না পারে সে দিকে সবাই সজাগ থাকতে হবে। বাংলাদেশের মানুষ চেয়েছেন সংস্কার, সংবিধান অধিকার, ভোটের অধিকার, ন্যায় বিচারের অধিকার। আওয়ামী লীগের ১৬ বছরের অনিয়ম দুনীতি, বিদেশে কালো টাকা পাচারসহ বিভিন্ন দুনীতির কথা তুলে ধরেন। পাহাড়ের সন্ত্রাসী কার্যকলাপের কথা তুলে ধরেন। জুলাই-আগস্ট নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তারা সত্যিকার ভাবে এই মাস গুলোর গুরুত্ব বুঝে না তারা। সারা দেশে হাসিনার খুন গুমের নির্যাতনের কথা তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রাম মহানগর সংগঠন আসিফ চৌধুরী,জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রাম মহানগর সংগঠন সাইফুল ইসলাম, জামিল মোস্তফা, ঝিমি কামাল, পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদ(পিসিসিপি)’র উপদেষ্টা কামাল উদ্দিন, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সংবাদকর্মী, সাধারণ নাগরিকসহ আরো অনেকে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটদানে উদ্বুদ্ধ করতে কাপ্তাইয়ে সমন্বয় সভা

বাঘাইছড়িতে আওয়ামীলীগের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

কাপ্তাইয়ে কৃষকলীগ নেতার সহধর্মিণীর চিকিৎসায় সহায়তা দিলেন অংসুইছাইন চৌধুরী 

বাঘাইছড়িতে ঈদুল আজহা উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

কাপ্তাই বিএসপিআই ক্যাম্পাসে ছাত্র আন্দোলনের ডাক

চন্দনাইশের কৃতি সন্তান তৈয়বাতুন নুর রুহীর এমবিবিএস পাশ

বন্যার্তদের পূনর্বাসন সহায়তা দিয়েছে ২০ ইঞ্জিনিয়ারিং  কনস্ট্রাকশন ব্যাটালিয়ন

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

কাপ্তাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দীঘিনালায় গাঁজা সহ যুবক আটক

error: Content is protected !!
%d bloggers like this: