সোমবার , ২০ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হত্যার প্রতিবাদে মহালছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
অক্টোবর ২০, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মোঃ জোবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদল।

আজ সোমবার (২০ অক্টোবর) সকালে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহালছড়ি সরকারি কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, জোবায়েদ হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি শিক্ষাঙ্গনে চলমান সন্ত্রাসী তৎপরতার অংশ। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, একজন মেধাবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে এভাবে হত্যা করা জাতির জন্য লজ্জাজনক। ছাত্রদল ন্যায়বিচারের আন্দোলন থেকে এক চুলও পিছিয়ে যাবে না।

বিক্ষোভে উপস্থিত ছিলেন মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন রাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশ্ররাফুল সাকিব, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ নবাব, উপজেলা ছাত্রদলের জুয়েল দাশসহ সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচির শেষে জোবায়েদ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবি পুনরায় জানানো হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাঘাট এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত 

লংগদু জোন কাপ ফুটবল টুনামেন্ট / লংগদুকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন খেদারমারা

এ এস এম হাশিম পৌর হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে  / ইটভাটা মালিক রাকিবের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ

খাগড়াছড়ি সংঘর্ষের ঘটনায় ১৫৭ জনকে আসামী করে পুলিশের মামলা; হরতাল-অবরোধের হুমকি ওয়াদুদ ভূঁইয়ার

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন ওয়াদুদ ভূইয়া

রাঙামাটি জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

ধর্ষক ফাহিম ও রিমন চাকমা’র শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও মানববন্ধন

কাপ্তাইয়ে জোন কমান্ডার’স স্কলারশিপে অংশ নিল ৫৪৮ শিক্ষার্থী

কাউখালীতে আন্তর্জাতিক যুব দিবস পালন

error: Content is protected !!
%d bloggers like this: