শনিবার , ৩ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মে ৩, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে পিছিয়ে পড়া এলাকার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ মে) সকাল ১০ঘটিকায় বটতলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাটে বাঘাইছড়ি শিক্ষা সচেতন নাগরিক সমাজের আয়োজনে এই মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বাঘাইছড়ি পৌর বিএনপি’র সহ-সভাপতি মো: আবছার হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি সদর পৌর বিএনপি’র সভাপতি মো: শফিউল আজম। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজ এর সাবেক অধ্যক্ষ মো: নজরুল ইসলাম, STEP পদক্ষেপের নির্বহী পরিচালক আলহাজ্ব মোঃ ইউনুছ সহ উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মী, বৃহত্তর বটতলী এলাকার গন্যমান্য ব্যক্তি ও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সত্যিকার মানুষ হিসেবে তৈরির প্রয়োজনে মা–বাবাকে শিক্ষকগণের সাথে যোগাযোগ রক্ষা করে ভালো ফলাফল অর্জন ও যোগ্য নাগরিক হিসেবে সন্তানদের রাষ্ট্র ও বিশ্বকে উপহার দেয়ার জন্যে অনুরোধ জানান।

বক্তারা আরো বলেন, শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দেয়া যাবেনা। শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকগণ যেন খেয়াল রাখে। এছাড়াও পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ও অভিভাবকদের।

বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীরই শুধু নয়, যোগাযোগ থাকতে হবে অভিভাবকদেরও। অভিভাবকরাও নানা পরামর্শ দিতে পারেন শিক্ষার মানোন্নয়নে। কিংবা বিদ্যালয়ের নানা অসংগতি অনেক সময় অভিভাবকদের চোখেই হয়তো ধরা পড়ে। সে জন্য বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অভিভাবকদেরও সম্পর্ক থাকতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে ভূমি বেদখলের প্রতিবাদে কাউখালিতে ইউপিডিএফের বিক্ষোভ

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন / কাপ্তাইয়ে ৭ হাজার টাকা জরিমানা

পানি সংরক্ষণে বন কাজ করে স্পঞ্জের মতো– কর্মশালায় পার্বত্য সচিব মশিউর রহমান এনডিসি

রাঙামাটিতে ৩ কোটি টাকার পর্যটন উন্নয়ন প্রকল্পের কাজ শুরুই হয়নি, ভুয়া বিলে উত্তোলণ ১০ লাখ টাকা

এসএসসিতে কাপ্তাইয়ের পাসের হার ৭০. ৬২%, দাখিলে ৯৭.৯০% মোট জিপিএ-৫ পেয়েছে ৬১ জন

বাঘাইছড়ির সাবেক পৌর মেয়র কর্তৃক সরকারি জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

উজান থেকে নেমে আশা পাহাড়ী ঢলে তলিয়ে যাচ্ছে বাঘাইছড়ি 

রাঙামাটিতে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

রাঙামাটিতে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ

ঈদগাঁওয়ে টেকসই বন ও জীবিকায়ন সুফল প্রকল্পের টহল টিমের মাঝে পোষাক বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: