বুধবার , ১ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ধর্ষণকারীর শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি
নভেম্বর ১, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড়ি নারী ধর্ষণ ও লংগদুতে স্কুল পড়ুয়া  ছাত্রী ধর্ষণের চেষ্টাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির  দাবিতে হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে রাঙামাটির ডিসি অফিস প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হিল উইমেন্স ফেডারেশন, ঢাকা মহানগর কমিটির সভাপতি চন্দ্রিকা চাকমার সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির  সাংগঠনিক সম্পাদক ম্রানুচিং মারমার সভাপতিত্বে মানববন্ধনে সংহতি বক্তব্য রাখেন আইনজীবী এডভোকেট জুয়েল দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় তঞ্চঙ্গ্যা ও হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শান্তিদেবী তঞ্চঙ্গ্যা। মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক চারুলতা তঞ্চঙ্গ্যা।

সংহতি বক্তব্যে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীর উপর যৌন সহিংসতার ঘটনা নতুন নয়। ঘটনার পর দোষীদের শাস্তি না দেওয়ার কারণে এসব ঘটনা ঘটে চলছে। ঘটনার পর আসামীদের গ্রেফতার করা হলেও আইনের আওতায় তাদের যথাযথ শাস্তি প্রদান করা হয় না। ফলে অপরাধীরা বারংবার পার পেয়ে, একই ঘটনা পুনরাবৃত্তি ঘটাচ্ছে। আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটেনা।

বক্তারা আরো বলেন, পার্বত্য সমস্যা সমাধানে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়ার কারণে জুম্ম নারীর উপর যৌন সহিংসতার ঘটনা থামছেনা। চুক্তি স্বাক্ষরের ২৬ বছর হতে চললেও সরকার চুক্তির মৌলিক বিষয় বাস্তবায়ন করছেনা। চুক্তি বাস্তবায়নের কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে। আজ চুক্তি বাস্তবায়িত হলে জুম্ম নারীর উপর এহেন ন্যাক্কারজনক ঘটনা ঘটতো না।

বক্তারা অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নসহ লংগদুতে স্কুলছাত্রী ধর্ষণের চেষ্টাকারী মোহম্মদ মাসুমকে দ্রুত গ্রেফতার ও মানিকছড়ি ঘটনায় ধৃত তিন আসামীকে আইনের আওতায় সব্বোর্চ শাস্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দীপেন দেওয়ান

কাপ্তাইয়ে ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিজিবির মাদক বিরোধী কর্মশালা

জুরাছড়িতে শান্তি চুক্তি উপলক্ষে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

দীঘিনালা সার ডিলার নিয়োগে রাউজানের বাসিন্দাকে পূর্নবহাল না করতে আপত্তি

রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে ২ মাদকসেবক আটক

লংগদুতে বিশ্ব মা দিবস পালন

পুলিশের পক্ষ থেকে ঘর উপহার পেলেন বাঘাইছড়ির প্রতিভা রাণী চাকমা 

খাগড়াছড়িতে ঘরোয়া পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন

চলমান জনদুর্ভোগ নিরসনে মহালছড়ি জোনের সমন্বয় সভা অনুষ্ঠিত

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসব উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: