রবিবার , ১৪ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে জীবন বীমার সুবর্ণ জয়ন্তী পালন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ১৪, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ

জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী পালন করেছে রাঙামাটির জীবন বীমা কর্পোরেশন শাখা।

রবিবার দুপুরে জীবন বীমার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন  রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, উন্নত রাষ্ট্রে জীবন বীমা একটি অপরিহার্য অংশ। কিন্তু আমাদের দেশে সেভাবে এখনো বীমার পরিচিতি হয়নি। সেজন্য ভীতি আছে। কিন্তু জীবন বীমা কোনদিন প্রতারণা করবে না। এটি রাষ্ট্র যতদিন থাকবে ততদিন এ জীবন বীমা থাকবে।

এ সময় বক্তারা বলেন, বিভিন্ন এমএলএম কোম্পানির প্রতারণার কারণে জীবন বীমা কর্পোরেশন একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হবার পরও এর সুফল নিতে পারছে না।  জীবন বীমা কর্পোরেশন সম্পর্কে ধারণা না থাকার কারণে এ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে সন্দেহের চোখে দেখে। আসলে জীবন বীমা কখনো মানুষের সাথে প্রতারণা করবে না।

সেজন্য সাধারণ মানুষকে জীবন বীমার পলিসি গ্রহণের আহবান জানানো হয়।

জীবন বীমা কর্পোরেশনের রাঙামাটি ইনচার্জ ঝুমুর চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন পাহাড়ের খবর ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক হিমেল চাকমা, জীবন বীমা কর্পোরেশন রাঙামাটি উন্নয়ন ব্যবস্থাপক বিমল চাকমা, রাঙামাটি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাসরিন সুলতানা, বীমা গ্রাহক ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য মনোয়ারা বেগম, রাঙামাটি জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো নুরুল আবছার।

আলোচনা সভা শেষে কেক কেটে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনকালীন নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

চার কৃতী নারী ফুটবলারের সাথে ঈদের ছুটি উপভোগ করলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কাপ্তাই ওয়াগ্গাছড়া জোনের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ

কাপ্তাই জাতীয় উদ্যানে  আগর বাগান দখলের অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

লংগদুতে পেঁয়াজের মূল্য বেশি নেয়ায় মাইনী বাজারে ২ দোকানিকে অর্থদন্ড

পানছড়িতে ১৪ কেজি গাঁজাসহ আটক ১

মহালছড়ি সফরে জেলা প্রশাসক: উন্নয়ন ও জনসচেতনতার দিগন্ত উন্মোচন

কাপ্তাইয়ে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে আমন ধান বীজ বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: