শুক্রবার , ২১ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যা প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
মার্চ ২১, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ

ফিলিস্থিনির গাজায় দখলদার ইসরাইলি বাহিনির আগ্রাসন এবং হামলার প্রতিবাদে ও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে রাঙামাটির কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১মার্চ) বেলা ২টায় কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকা হয়ে শুরু হয়ে কাপ্তাই নতুন বাজার, জেটিঘাট এলাকা  প্রদক্ষিণ করে পরে বিএসপিআই গেটে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন কাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সাইফি,কাপ্তাই ইসলামী সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশীদ।

এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী জনগনের ওপর ইসরাইয়েল বর্বর গণহত্যা এবং নির্বিচারে নারী ও শিশু হত্যা চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে।  আমরা এর তীব্র নিন্দা জানাই। এসময় বক্তারা মার্কিন ও ইসরাইয়েলের সকল ধরনের পণ্য বর্জনের আহ্বান জানান।

পরে ফিলিস্তিনির গাজায় নিহত এবং আহতদের স্মরণে দোয়া ও মুনাজাত করেন সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রহিম।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ২শ লিটার দেশীয় মদসহ একজন আটক; অটোরিকশা জব্দ

উন্নয়ন বোর্ডে বাঙালি প্রতিনিধি নিয়োগ দাবি / রাঙামাটিতে পিসিসিপি’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঙালি কিশোরীকে নিয়ে এসে রাঙামাটিতে আটক চাকমা যুবক

রাঙামাটির বিভিন্ন প্রতিষ্ঠানকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেক বিতরণ

খাগড়াছড়িতে ৩ সন্তানের জননী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে, শিশুসহ নিহত ৫

প্রধান উপদেষ্টা নিজের মুখে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন- ধর্ম উপদেষ্টা

কাপ্তাইয়ের সংরক্ষিত বন হতে গাছ চুরির চেষ্টা: সরঞ্জাম ও নৌকা জব্দ

রাঙামাটিতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত 

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে রাঙামাটিতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: