বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে জেএসএস’র সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৮, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে জেএসএস’র এক সশস্ত্র সদস্যকে আটক করা হয়েছে। আটককৃত অন্তর চাকমা (৩০) জেএসএস মূল দলের সদস্য বলে জানাযায়। এসময় তার কাছ থেকে দেশীয় পিস্তল, গুলি, ধারালো চাপাতি, রামদা ও চাঁদা আদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (২৮ আগষ্ট) গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটির হাজাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি গোপন আস্তানার সন্ধান পেলে সেনা টহল দল ঘেরাও করে তল্লাশি শুরু করে। এসময় জেএসএস (মূল) দলের এক সশস্ত্র চাঁদাবাজ, অন্তর চাকমা (৩০), সেনা সদস্যদের লক্ষ্য করে চাপাতি দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা করে। এসময় সেনাসদস্যরা দ্রুত প্রতিক্রিয়ায় নিজেকে রক্ষা করে এবং সতর্কতামূলক গুলি ছুঁড়লে তা জেএসএস(মূল) এর সশস্ত্র সন্ত্রাসীর কনুই ছুঁয়ে গিয়ে হালকা আঘাত করে।

পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যগণ দ্রুত ধাওয়া করে তাকে একটি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি, ১ টি ধারালো চাপাতি, একটি রামদা ও চাঁদা আদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সহ আটক করে এবং তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে তাকে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামসহ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

জানাযায়, অন্তর চাকমা দীর্ঘদিন ধরে রাঙামাটি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের নিকট থেকে অবৈধভাবে চাঁদা আদায় করত।

সেনাবাহিনীর কাজে বাধা প্রদান এবং সেনাসদস্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টার অপরাধে গ্রেফতারকৃত অন্তর চাকমার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানান সেনাবাহিনী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এসএসসি পরীক্ষা-২০২২ এর সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা

কাপ্তাই পুজা মন্ডপ পরিদর্শনে আনসার ভিডিপি কর্মকর্তা

কাপ্তাইয়ে বিএসপিআই সড়কের বেহাল অবস্থা, পথচারীদের দূর্ভোগ চরমে

বাঘাইছড়িতে সালিশে চেয়ারম্যানের মারধরে নবম শ্রেণির শিক্ষার্থী হাসপাতালে 

কাপ্তাইয়ে বর্ষবিদায় ও বর্ষবরণে বিজিবির নানা আয়োজন

খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

মুবাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন ও ঘোষণা

দীঘিনালায় চাঁদের গাড়ি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

জুরাছড়ি উপজেলায় কন্যা শিশু দিবস অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: