শনিবার , ২৪ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রামগড়ে বন্যা দুর্গতদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
আগস্ট ২৪, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ

ভারত থেকে নেমে আসা পানি আর গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্থ রামগড়। পানি কমতে শুরু করলেও বানবাসি মানুষের ভোগান্তির শেষ নেই। খাদ্য সঙ্কটে পড়েছে রামগড়ের সাধারন মানুষ। এমন পরিস্থিতিতে খাগড়াছড়ির রামগড়ের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন।

শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে বন্যাকবলিত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন গুইমারা রিজিয়ন অধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান এর নির্দেশনায় ক্যাপ্টেন আহাদুজ্জামান শুভ’র নেতৃত্বে বিভিন্ন গ্রামের তিন শতাধিক বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাস তৎপরতার পাশাপাশি নাকাপা এলাকায় পাহাড় ধ্বসে বন্ধ হওয়া সড়কে মাটি সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা। ফলে ৩৭ ঘন্টা বন্ধ থাকার পরে খাগড়াছড়ি-ফেনী যান চলাচল স্বাভাবিক হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান বলেন, যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে না, ততদিন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে শুকনো খাবার, ত্রাণ ও চিকিৎসাসহ বিভিন্ন ধরনের মানবিক সেবা কার্যক্রম চলমান থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

চাঁদাবাজ মাস্তান দখলদার জায়গা নেই বিএনপি’তে -আমীর খসরু মাহমুদ চৌধুরী 

কাপ্তাই শিলছড়ি ভেলাফা পাড়ায় সাংগ্রাই উদযাপন

বাঘাইছড়ির প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করলেন রোমানা

বিলাইছড়িতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব

কাপ্তাইয়ের বিএসপিআই’র অধ্যক্ষ ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি ঘোষণা

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা, মেশিন, বালু, এস্কেভেটর ও ট্রাক জব্দ

কাপ্তাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু : অংশ নিচ্ছেন ১০২৮ জন পরীক্ষার্থী

ঈদ উপলক্ষে রামগড়ে ৭ হাজার পরিবারকে ভিজিএফের চাল বিতরণ

দীপেন দেওয়ানের সঙ্গে বিলাইছড়ি উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ

error: Content is protected !!
%d bloggers like this: