সোমবার , ১৪ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

শামুক খুঁজতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ১৪, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি প্রতিনিধি।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে শামুক খুঁজতে গিয়ে পানিতে ডুবে রুপশী চাকমা (২৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

১৪ মার্চ সোমবার বেলা তিনটার দিকে বাঘাইছড়ি পৌরসভার ৫ নং ওর্য়াডের পদ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত তরুণী রুপশী চাকমার বাবা রাজা কুমার চাকমা বলেন, তার মেয়ে দুই প্রতিবেশির সাথে কাচালং নদীর পাড়ে শামুক খুঁজে ফেরার পথে পা পিছলে নদীতে পরে তলিয়ে যায়। পরে সহপাঠিদের আত্মচিৎকারে স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালী যুবকরা এগিয়ে এসে জাল ও নৌকার সাহায্যে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করে।

উদ্ধার কাজে অংশ নেয়া অমর জীবন চাকমা ও আজগর আলী অভিযোগ করেন, নদীতে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের ফলে নদীতে বড় বড় খাঁদের তৈরি হয়েছে। আর এমনি খাঁদে পরে রুপশী চাকমা তলিয়ে গেছে ।

বাঘাইছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক (এস,আই) ইমাম বলেন, আমরা মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে নদীর পাড়ে ছুটে যাই এবং ময়নাতদন্তের জন্য তার সুরতহাল প্রতিবেদন তৈরি করি। তবে রুপশী চাকমার বাবার লিখিত আবেদনের প্রেক্ষিতে মানবিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই তাঁর কাছে মরদেহ হস্তান্তর করি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে পূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার 

পার্বত্য এলাকায় ব্যবসার প্রসার বৃদ্ধির জন্য ক্ষুদ্র ক্ষুদ্র উদোক্তা সৃষ্টি করতে হবে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

দীঘিনালা সরকারি কলেজে মংসুইপ্রু চৌধুরী / শিক্ষার সাথে সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়ার মেলবন্ধন সময়ের দাবি

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ, লংগদুতে আলোচনা সভা

রাঙামাটিতে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবিতে পিসিসিপি’র স্মারকলিপি

বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাউজান থেকে বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিকলীগ নেতা আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চার মাস ধরে বিছানায় শুয়েই দিন কাটাচ্ছেন কোরবান আলী

ঈদগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পার্বত্য উপদেষ্টাকে অপসারণে এক সপ্তাহের আল্টিমেটাম

error: Content is protected !!
%d bloggers like this: