শনিবার , ২ জুলাই ২০২২ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ক্রীড়া সংকট কাটাতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ২, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ

 

যুবরাই আগামী দিনের ভবিষ্যত। মাদকের ছোবল থেকে যুবদের রক্ষায় তাদেরকে ক্রিড়াতে সম্পৃক্ত করা প্রয়োজন। ঝিমিয়ে পড়া ক্রীড়া অঙ্গনকে চাঙ্গা করতে উদ্যোগ নিতে হবে। ক্রীড়া অঙ্গনের সংকট কাটাতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করছেন দৈনিক গিরির্দপন সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ।

শনিবার (০২জুলাই) বিকেলে পার্বত্য চট্টগ্রাম ক্রীড়া লেখক সমিতির উদ্যোগে রাঙামাটি প্রেস ক্লাব কনফারেন্স হলরুমে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বেশি বেশি ক্রীড়া অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে যুবদের খেলার মাঠ মুখি করতে হবে। এছাড়াও বিশ্বের দরবারে বাংলাদেশের পরিচিতি বাড়াতে খেলাধুলার কোন বিকল্প নেই।

আলোচনা সভায়, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে সহ-সভাপতি মো.অলি আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, এসএটিভি রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোলাইমান, পার্বত্য চট্টগ্রাম ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. হান্নান, রাঙামাটি আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন সোহেল বক্তব্য রাখেন।

এসময় বক্তারা , রাঙামাটিতে প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়াম বাস্তবায়ন, বিকেএসপির আঞ্চলিক শাখা স্থাপন ও একটি জাতীয় মানের সুইমিং পুল তৈরির উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই রেশমবাগান পুলিশ চেক পোস্টে যোগদান করেছেন ট্রাফিক বিভাগের সদস্যরা

রামগড়ে ৩ দরিদ্র পরিবারকে ঘর করে দিলো বিজিবি

ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

সাব্রুম আইসিপি উদ্বোধন; মার্চেই রামগড়-সাব্রুম চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু 

পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে দীঘিনালায় ছাত্রদলের মানববন্ধন

উপজেলা নির্বাচন নিয়ে রাঙামাটি জেলা পুলিশের আইনশৃঙ্খলা ব্রিফিং

আর্ন এন্ড লিভ -কর্তৃক পালিত হলো জাতীয় যুব দিবস

রুমায় কাজুবাদাম ও কপি চাষের উপর কৃষক প্রশিক্ষণ

শপথ নিলেন কাপ্তাই ও রাজস্থলী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা

রাঙামাটিতে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল

error: Content is protected !!
%d bloggers like this: