শুক্রবার , ১০ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ১০, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ

 

এই যেন নবীন প্রবীনদের মেলবন্ধন। বহু বছর পর পুরানো বন্ধুদের পেয়ে কুশলাদি বিনিময়,সেই সাথে স্কুল বেলার স্মৃতি রোমন্থন। পেছনে ফেলে আসা অতীতকে ফিরে আবার আকুতি।

রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ  পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় শুক্রবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাবে মিলনমেলা-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে ১৯৭৩ সাল ২০২৪ সাল পর্যন্ত নিবন্ধনকৃত মোট ৪০৩ জন প্রাক্তন শিক্ষার্থী ও পুরাতন সহ বর্তমান শিক্ষক শিক্ষিকা এই মিলন মেলায় অংশ নেন।

“এসো মিলি প্রাণের মোহনায় প্রিয় শিক্ষাঙ্গনের আঙিনায়” শ্লোগানে আয়োজিত মিলনমেলার শুরুতেই  এদিন সকাল ১০ টায় একটি বর্নাঢ়্য র‍্যালী বের করা হয়।

র‍্যালিটি চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান  হাসপাতাল হতে শুরু হয়ে  দোভাষীবাজার হয়ে লিচুবাগান প্রদক্ষিণ করে হাসপাতালের স্টাফ ক্লাবে এসে শেষ হয়।

পরে স্মৃতিচারণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাহাড়ীকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের আহ্বায়ক ও ১৯৯০ ব্যাচের শিক্ষার্থী চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক সহ প্রাক্তন বিশিষ্ট ছাত্র ছাত্রী বৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে পানির উৎসসমুহ চিহ্নিত ও ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা 

পরের বউ নিয়ে উধাও ইউপি মেম্বার সন্তোষ চাকমা; পরোয়ানা পেয়ে খুঁজছে পুলিশ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

কাপ্তাইয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা 

কাপ্তাইয়ে ওএমএস চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে ইউএনও

ঈদগাঁওয়ে জনতার ধাওয়ায় ডাকাতদলের পলায়ন, পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি

যে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে, সে এলাকায় উন্নয়ন হবে- জেলা প্রশাসক হাবিব উল্লাহ

দীঘিনালা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের সাধারণ সভা অনুষ্ঠিত 

কাউখালীতে যুব ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা আটক

‎রাঙামাটি সদরে উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

error: Content is protected !!
%d bloggers like this: