মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দ্যা রেড জুলাইয়ের প্রার্থনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ৯, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ

দ্যা রেড জুলাই রাঙামাটি টিমের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দ্যা রেড জুলাই রাঙামাটি টিমের সভাপতি মো. তানেইম ইবনে আলম এর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম, মিনহাজ মুরশিদ, কার্যনির্বাহী সদস্য আল যুবায়েদ এবং অন্যান্য নেতৃবৃন্দ ও মুসল্লিরা।

মাহফিলে বিএনপি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন তার বক্তব্যে বলেন, “দেশবাসীর কাছে আকুল আবেদন— সবাই যেন আপোষহীন দেশনেত্রীর জন্য দোয়া করেন। তার দ্রুত সুস্থতা এই জাতির প্রত্যাশা।”

জেলা পরিষদের সদস্য হাবীব আজম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা পুরো দেশকে ভারাক্রান্ত করেছে। তার দ্রুত আরোগ্য কামনায় আমাদের সার্বিক প্রার্থনা অব্যাহত থাকবে।”

আয়োজক দ্যা রেড জুলাই রাঙামাটি টিম দেশনেত্রীর সুস্থতা কামনায় সকলের দোয়া ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল হাশেম।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আজ পাহাড়ের সুর সম্রাট রঞ্জিত দেওয়ানের জন্মদিন

দুর্গম সীমান্তবর্তী এলাকায় কাপ্তাই বিজিবি’র বিনামূল্যে চিকিৎসেবা প্রদান

ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার

কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের সাথে বম জনগোষ্ঠীর সাক্ষাৎ

বিদ্যা লাভের আশায় কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সরস্বতী পূজা অনুষ্ঠিত

ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশে বর্ন্যাতদের পাশে যুব সমাজ

লংগদুতে সবুজগিরি জনকল্যাণ সমিতির পুনর্মিলনী ও শীতবস্ত্র বিতরণ

চোখের সামনের রাঙামাটির প্রাকৃতিক দৃশ্য ক্যানভাসে আঁকছেন একদল শিল্পী

১০ দফা দাবিতে রাঙামাটিতে বিএনপির পদযাত্রা

error: Content is protected !!
%d bloggers like this: