সোমবার , ২৮ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে এসএসসি পাসের হার-৭৭.৮৫%, জিপিএ-৫ বৃদ্ধি পেলেও কমেছে পাশের সংখ্যা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ২৮, ২০২২ ৭:১৫ অপরাহ্ণ

এসএসসি পরীক্ষায় এবার রাঙামাটিতে জিপিএ-৫ এর সংখ্যা বাড়লেও  জেলার পাশের হার কমেছে। জেলার পাশের হার ৭৭.৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮৪ জন। জেলার শতভাগ পাশ করেছে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। গত বছরের চেয়ে এবার পাশের হার অনেক কম।

জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের স্মৃতি চাকমা জানান,এবার রাঙামাটি জেলার ১০৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় অংশ করেছে ৯হাজার ৬৬জন শিক্ষার্থী। এতে পাশের হার ৭৭,৮৫ শতাংশ। জেলার এবার জিপিএ ৫ পেয়েছে ২৮৪জন। জেলার সর্বোচ্চ  ৬৮ জন জিপিএ ৫ এ  পেয়ে প্রথম স্থানে রয়েছে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ। দ্বিতীয় অবস্থানে রয়েছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ। তবে এ বছর জিপিএ-৫ এর সংখ্যা বাড়লেও পাশের হার কমেছে।

রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে জিপিএ-৫ পেয়েছে ৫০জন,রাঙামাটি গালর্স উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৮জন,রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৩০জন। উপজেলা পর্যায়ে ভাল ফলাফল করেছেন কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ ও লংগদু রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়। এবার শহরের মধ্যে ভাল ফলাফল করতে পারেনি রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় ও মোজাদ্দেদ ই- আল ফেসানী।

এদিকে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। তবে করোনার কারণে এ বছর বিদ্যালয়ে শত ভাগ পাশ করতে না পারলেও আগামীতে শতভাগ পাশ করার আশা প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকরা।

অপর দিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ডের অধীনে রাঙামাটি থেকে এবার দাখিলও সমমানের পরীক্ষায় পাশের হার-৯১.৮৯ শতাংশ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে আন্তর্জাতিক যুব দিবস / বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠে দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জিনবোধি ভিক্ষুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ওয়াদুদ ভূইয়াকে সংসদ সদস্য করতে মাঠে নেমেছে মহালছড়ি উপজেলা বিএনপি

বিজু ফুলে রঙিন হল কাপ্তাই হ্রদ

পর্যটন ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণে লাগবে রাঙামাটি জেলা পরিষদের অনুমোদন

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্ত্রী হত্যার দায়ে ২৪ বছর পর রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন

কাউখালীতে পুষ্টি সপ্তাহ শুরু

দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে -কুজেন্দ্র লাল ত্রিপুরা

কাপ্তাই ইউএনওকে শুভেচ্ছা স্মারক প্রদান তরুণ সংঘের

error: Content is protected !!
%d bloggers like this: