বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে প্রস্তুতিমুলক সভা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোতাচ্ছেম বিল্ল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল উদ্দীন, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

সভায় জানানো হয়, এ বছর জেলায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে ৪৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপের নিরাপত্তায় জেলা, উপজেলা ও থানা প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। যে কোনো মূল্যে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে বর্তমান সরকার ও প্রশাসন বদ্ধপরিকর।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, রাঙামাটির প্রত্যেকটি পূজা মন্ডপে সুন্দরভাবে দুর্গোৎসব উদযাপনের জন্য প্রশাসন সর্বদা সহায়তা করবে। আপনারাও নিজ উদ্যেগে পূজামন্ডগুলোর নিরাপত্তার ব্যবস্থা করবেন।

পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে আয়োজন করতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে ৩ লাখ ৮৮ হাজার টাকার বিদেশী সিগারেট জব্দ

বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ১৮৫ কেজি আগর কাঠ উদ্ধার

শয়তানের নিঃশ্বাসে চন্দনাইশে ব্যবসায়ীর দোকান থেকে টাকা ছিনতাই

চন্দনাইশে শহীদ আবদুস সবুর খান স্মৃতি মেধাবৃত্তি প্রদান, মুক্তিযোদ্ধা সম্মাননা ও গুণীজন সংবর্ধনা

বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ

রুমায় বিকেন্দ্রীভূত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

বাঙ্গালহালিয়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

মঙ্গলবার পাহাড়ের প্রথম রামগড়ে ইমিগ্রেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অপহৃত ইউপিডিএফ সদস্য উদ্ধারের ঘটনা নাটক- ইউপিডিএফ

কাপ্তাইয়ে প্রতিষ্ঠার ৩০ বছরেও জরাজীর্ণ মন্দিরে ঠাকুরের পুজা অর্চনা

error: Content is protected !!
%d bloggers like this: