বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ৮, ২০২২ ৯:৩৯ অপরাহ্ণ

 

রাঙামাটিতে আনসার ও ভিডিপি’র সদর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ ডিসেম্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,রাঙামাটি পার্বত্য জেলার সদর উপজেলার ২০০ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের উপস্থিতিতে উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট(চলতি দায়িত্ব) ফয়জুল বারী।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে আনসার ও ভিডিপি’র সদস্য-সদস্যাদের ব্যাপক অবদান রয়েছে। তারই ধারাবাহিকতায় আপনারাও দেশের জন্য কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশে ৪৯৫ টি উপজেলার মতো এই উপজেলাতেও এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এ সমাবেশের মূল উদ্দেশ্য হলো গত এক বছরে আমরা কি কি কাজ করেছি এবং ভবিষ্যতে কি পরিকল্পনা গ্রহণ করা যায় তারই একটি মিলবন্ধন। তিনি আরও বলেন আমরা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারি।

আগামী জাতীয় নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদেরকে সঠিক ভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, ৬০ লক্ষ সদস্য-সদস্যার এত বড় বাহিনী বিশ্বের আর কোথাও নেই। এই বাহিনীর সংগঠন একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত। তারা সার্বক্ষনিক বাংলাদেশ পুলিশ,সেনাবাহিনী, বিজিবিকে সহযোগীতা করে আসছে এবং দুর্গম এলাকা যেখানে অন্যান্য বাহিনীর পক্ষে সরকারী দায়িত্ব পালন করা অসম্ভব সেখানে আনসার ও ভিডিপির কার্যক্রম অব্যাহত রয়েছে।

উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট, মোঃ আব্দুল মোন্তাকিম, উপজেলা আনসার, ভিডিপি কর্মকর্তা, আনোয়ার জাহেদ এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থপক সাইফুল ইসলাম। সমাবেশ শেষে উপস্থিত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে চারটি বাইসাইকেল ও ৮টি ছাতা উপহার প্রদান করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে স্কলারশিপ পরীক্ষা আগামীকাল: অংশ নিচ্ছেন ৫১২ শিক্ষার্থী

বিশ্ব স্যানিটেশন ও হাত ধোয়া দিবস উপলক্ষে রাঙামাটি পৌরসভার র‍্যালী ও আলোচনা সভা

ইউপিডিএফ এর সাথে ঐকমত্য কমিশন বৈঠক নিয়ে পিসিসিপি’র হুশিয়ারি 

যুবলীগ নেতা অসীম তঞ্চঙ্গ্যা হচ্ছেন স্বাস্থ্য সহকারী!

রেশম বাগান তনচংগ্যা পাড়ায় ইক্ষু চাষে সফলতা পেয়েছে চাষীরা

বাঘাইছড়িতে বিজিবি’র ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

রাঙামাটিতে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত ঘাতক স্বপন চাকমা আটক

ছয় দফা দাবি আদায়ের সমর্থনে কাপ্তাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাঙ্গালহালিয়ায় ৩টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান আদোমং মারমা

জুরাছড়ি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ্য পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: