সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শ্রদ্ধা আর ভালোবাসায় কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উদযাপন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
ডিসেম্বর ১৬, ২০২৪ ১২:৪০ অপরাহ্ণ

শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচীর মাধ্যমে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে এদিন সকাল ৭ টায় কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তর এবং সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে জাতির সুর্য্য সন্তানদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এসময় চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

দিবসটি উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।

কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই থানার ওসি মো মাসুদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা শাখার আমীর হারুনর রশিদ, বিএসপিআই  ইলেকট্রনিক্স তৃতীয় বর্ষের ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র  তাহসিন কবির।

স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই  উপজেলা অফিসার্স ক্লাবের সহ সভাপতি ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

রাঙামাটিতে শৈল্পিক বিপণী উদ্বোধন

সাজেকে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

সাজেকে মুমূর্ষু শিশু নমি ত্রিপুরার জীবন বাঁচালো বিজিবি

রাজস্থলীতে সীমান্ত সড়ক প্রকল্পের ভূমি অধিগ্রহণ: ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের চেক বিতরণ

চকরিয়ার খুটাখালী সবুজপাহাড় নুরানী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মাটিরাঙায় বন্যপ্রাণী সংরক্ষণে কর্মশালা

মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে অপকর্মকারীদের কোন ছাড় দেয়া হবে না-মেহেদী হাসান

আগামীকাল সংবর্ধিত হচ্ছে সাফজয়ী পাহাড়ের ৫নারী ফুটবলার

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: