মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সাজেকে মুমূর্ষু শিশু নমি ত্রিপুরার জীবন বাঁচালো বিজিবি

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদাহ পাড়ায় পাহাড় থেকে পড়ে মারাত্মকভাবে আহত হওয়া ৯ বছরের শিশু নমি ত্রিপুরার জীবন বাঁচিয়েছে বিজিবি।

ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে। শিশুটির বাবা কান্তি ত্রিপুরার সাথে কথা বলে জানা যায়, ওইদিন দুপুরে বাবা-মায়ের সঙ্গে জুমে সবজি আনতে গিয়েছিল নমি। এসময় পাহাড় থেকে নামতে গিয়ে পা পিছলে নিচে ছড়ায় পড়ে যায় সে। পরে পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারায়। শিশুটির মায়ের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন।

দুর্গম এলাকায় কোনো হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক না থাকায় স্থানীয়রা শিশুটিকে নিয়ে যান নিকটবর্তী বিজিবি বিওপিতে। সেখানে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন মেডিকেল সহকারী সিপাহী হাফিজ। পরবর্তীতে ব্যাটালিয়ন সদর মেডিকেল অফিসারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে শিশুটিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

এলাকাবাসী জানান, দুর্গম এলাকায় হাসপাতাল না থাকায় চিকিৎসার জন্য বিজিবিই একমাত্র ভরসা। সময়মতো চিকিৎসা না পেলে শিশুটির জীবন বাঁচানো কঠিন হয়ে যেত। তাই বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

উল্লেখ্য, এর আগেও বাঘাইহাট ব্যাটালিয়ন দুর্গম অঞ্চলের বহু মুমূর্ষু রোগীর চিকিৎসা দিয়ে তাদের জীবন বাঁচিয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে অসহায় ও দুঃস্থ দেড়শো পরিবার মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার সামগ্রী বিতরণ

চাপের মুখে পৌর প্রাঙ্গণে সৌন্দর্যবর্ধন প্রকল্প বন্ধ: পৌর সম্পদ দখলের ষড়যন্ত্র

বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙামাটি সদর উপজেলায় স্থাপনের দাবি

বিলাইছড়িতে আশিকার – আস্থা প্রকল্পের ত্রৈমাসিক ইয়ুথ সভা অনুষ্ঠিত

রাঙামাটি জেলা গণঅধিকার পরিষদ কমিটির অনুমোদন: নেতৃত্বে বাসার-রোমান

প্রধানমন্ত্রীর আন্তরিকতায় পার্বত্যঞ্চলে অনেক প্রাথমিক বিদ্যালয় ও কলেজ জাতীয়করণ হয়েছে-দীপংকর তালুকদার এমপি 

তমিজিয়া মাদরাসা ৫৫ বছর পর পেল আধুনিকমানের নতুন একাডেমিক ভবন

কাপ্তাই কেআরসি স্কুলে ১০০ গ্রামীণ নারী মহিলারদেরকে নিয়ে উঠান বৈঠক

শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন অটল ছাপ্পান্ন

বান্দরবানে কেএনএফ ও ইসলামী জঙ্গী কার্যকলাপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

error: Content is protected !!
%d bloggers like this: