শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আগামীকাল সংবর্ধিত হচ্ছে সাফজয়ী পাহাড়ের ৫নারী ফুটবলার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ২২, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ

রাঙামাটির ঋতুপর্ণা, রুপনা, খাগড়াছড়ির মনিকা চাকমাসহ সাফজয়ী পাহাড়ের কৃতি নারী ফুটবলারদের আগমণে তাদের সংবর্ধনা দিতে আগামীকাল শনিবার সকালে রাঙামাটিতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠ হতে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাদের বরণ করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারী স্টেডিয়ামে পাহাড়ের ৫ নারী ফুটবলারকে সংর্বধনা দেবেন জেলা প্রশাসন।

সংবর্ধনা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় রয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি রিজিয়ন, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশ প্রশাসন। সাফ জয়ী নারীদের আগমনে রবরব সাজে সেজেছে মারী স্টেডিয়াম। নারী ফুটবলারদের আগমনে গোটা পথ ছেয়ে গেছে ফেস্টুন ব্যানারে। সাজানো হয়েছে বিশাল মঞ্চ ও আয়োজন করা হয়েছে সংস্কৃতির অনুষ্ঠানের আসর।

রাঙামাটির চিংহ্লামংমারী স্টেডিয়ামে সর্বজণীন সবংর্ধনার আয়োজন করেছেন জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। জেলা প্রশাসক মো. মোশারফ  হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার বিকালে সাফ জয়ী নারীদের সংর্বধনা অনুষ্ঠান মঞ্চ সরেজমিনে ঘুরে
দেখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

জেলা প্রশাসক বলেন, ঋতুপর্ণা, রুপনা, মনিকাসহ পাহাড়ের কৃতি নারী ফুটবলাররা পুরোজাতির গর্ব ও অহংকার। আমরা সবসময় তাদের পাশে থাকবো। তাদের এই অর্জনকে সম্মান দেওয়া কর্তব্য সকলের। গত দুই-তিন দিন ধরে তারা বাড়ি ফিরছেন। তাই তাদের জন্য সর্বজণীন সংবর্ধনার আয়োজন করা হয়েছে । আমি তাদের সর্বাঙ্গীণ সাফল্য ও মঙ্গল কামনা করি।

এবারও তারা নেপালকে ২-১গোলে হারিয়ে টানা দ্বিতীয় বার নারী সাফ ফুটবলে শিরোপা জিতেছেন বাংলাদেশের মেয়েরা। চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পাশাপাশি  অর্জন করেছেন সেরা পুরস্কারও। এর আগে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর একই মাঠে একই প্রতিপক্ষ স্বাগতিক নেপালকে ৩-১ গোলে  হারিয়ে সাফ শিরোপা জিতে ছিলেন বাংলাদেশের কৃতি নারী ফুটবলাররা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বন্ধ হয়ে গেছে রাঙামাটির একমাত্র সরকারী টেক্সাটাইল মিল

কাপ্তাই বন বিভাগের অভিযানে বিলুপ্তপ্রায় পাকড়া ধনেশ পাখি উদ্ধার

পরিবেশ সংরক্ষণে বিলাইছড়িতে সেনাবাহিনীর প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান

কাপ্তাইয়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো: মাহবুবে ইলাহী

ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার নির্দেশনা মানছে না রাঙামাটি বায়তুশ শরফ মাদ্রাসা

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ঘুষ ছাড়াই ঘরে ঘরে চাকরি হবে– রাজস্থলীতে দীপেন দেওয়ান

কাপ্তাই লেক নিয়ে বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য প্রসঙ্গে

সাজেকে পর্যটকবাহী গাড়ি দুর্ঘটনায় আহত ৬ শিক্ষার্থী

রামগড়ে সরকারি ভ্যাকসিনে ১৮টি গরু-ছাগলের মৃত্যু, অসুস্থ অর্ধশতাধিক

দীঘিনালায় জ্বালানি সংকট মোকাবেলায় যৌথ বাহিনীর অভিযান

error: Content is protected !!
%d bloggers like this: