বুধবার , ১১ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ভারসাম্য, ক্ষমতায়ন এবং উদ্ভাবনী শক্তিতে পার্বত্যবাসীকে আরও বেশি পারদর্শী হতে হবে- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
ডিসেম্বর ১১, ২০২৪ ৯:০৬ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপদ্রীপ চাকমা বলেছেন, পরিবেশ সুরক্ষায় ৪০ শতাংশ অক্সিজেন পাওয়া যায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলা থেকে। এর মধ্যে আমাদের খাদ্য পাওয়া যায় ২২ শতাংশ গাছপালা থেকে। বাকি ৭৮ ভাগ গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কঠিন এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে, নিজেদের গুণগত মান, দক্ষতা ও ক্ষমতায়ন বাড়ানোসহ উদ্ভাবনী শক্তিতে পারদর্শী হওয়ার জন্য পার্বত্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

আজ রাজধানীর বেইলী রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স সেমিনার হলে আন্তর্জাতিক পর্বত দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাঁশ খুবই কার্যকরী উপাদান। তিনি বলেন, বাঁশকে কৃষিজ সম্পদ হিসেবে স্বীকৃতি দেয়া যায় কি না তা দেখা উচিত। উপদেষ্টা বলেন, কাপ্তাই লেক এর পানি সংরক্ষণ ও ব্যবহারে আমাদের আরও যত্নশীল হতে হবে। নদী-নালা-ঝিরির পানি সঠিক পদ্ধতিতে ধরে রাখা ও ব্যবহারে আরও উদ্ভাবনী প্রক্রিয়া বের করা দরকার। তিনি বলেন, আমাদেরকে পরিবেশ রক্ষায় খুব বেশি সচেতন হতে হবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী-এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আন্তর্জাতিক পর্বত দিবসের উপর বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান (সিনিয়র সচিব পদমর্যাদা) সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, এনডিসি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

আন্তর্জাতিক পর্বত দিবসের ২০২৪ সালের প্রতিপাদ্য- “Mountain solutions for a sustainable future-innovation, adaptation and youth”- যার বাংলারূপ হলো- “টেকসই ভবিস্যতের জন্য পর্বতমালার সমাধান-উদ্ভাবন, অভিযোজন ও যুবসমাজ। উল্লেখ্য, প্রতিবছর ১১ ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস উদযাপন করে আসছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

এর আগে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ঢাকার বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের ৫ম তলায় যাদুঘর ও সংগ্রহশালা’র শুভ উদ্বোধন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে বিজয় দিবসে জামায়াতে ইসলামি’র ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

বিলাইছড়ির হিজাছড়ি আর্যরত্ন বন বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

বরকলে মেয়াদোত্তীর্ণ ইউপিতে নির্বাচনি তফসিল ঘোষণার দাবি, ইসিকে স্মারকলিপি

চন্দ্রঘোনা থানার নতুন ওসি এম সাকের আহমেদ

জুরাছড়িতে ৩৫ টি প্রাথমিক বিদ্যালয়কে ল্যাপটপ বিতরণ

কাপ্তাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ 

কাপ্তাইয়ে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা 

পাকুয়াখালী ট্রাজেডি দিবসে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচার ও পুনর্বাসন দাবি

ঈদগাঁওয়ে জামায়াত প্রার্থীর কার্যক্রম জোরদারে কর্মশালা

কাপ্তাইয়ে গতবারের চেয়ে ভোটার বেড়েছে ১৭ শত ৭ জন

error: Content is protected !!
%d bloggers like this: