মঙ্গলবার , ৯ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চিৎমরমে আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শনে রাঙামাটি জেলা প্রশাসক

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ৯, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর  অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ – ২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ টি ইউনিয়নে আরোও ১১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে নতুন ঘর।

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  রুহুল আমিন জানান, এই ধাপে চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ায় ১০ টি এবং ওয়াগ্গা ইউনিয়ন এর শিলছড়িতে ১ টি সহ মোট ১১ টি নতুন ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরের জন্য ব্যয় হচ্ছে ২ লাখ ৮৪ হাজার ৫ শত টাকা।

এদিকে মঙ্গলবার  (৯ মে)   বেলা আড়াই  টায়  চিৎমরম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে নির্মানাধীন  আশ্রয়ণ  প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আজকে আমি চিৎমরম ইউনিয়নে নির্মানাধীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছি। কাজের গুণগত মান সন্তোষজনক।  আশা করছি গুণগত মান অক্ষুন্ন রেখে ঘর গুলো তৈরি করার পর মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হবে।

এসময় রাঙামাটি জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী,   কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত)  মো: ইসতিয়াক, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, ৩২৩ নং চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিং মং চৌধুরী,   কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার রুমন দে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায়  কাপ্তাইয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য এই ঘর নির্মাণ করা হচ্ছে, যাতে প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী  একটি মানুষও গৃহহীন না থাকে।  অতি দ্রুত ঘর গুলোর নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি জানান ।

রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী জানান, আমি এবং চিৎমরমবাসী খুবই আনন্দিত, চিৎমরম ইউনিয়নে এই আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে হিফজের ছবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পাহাড়ে অসাম্প্রদায়িক সহাবস্থান নিশ্চিত করতে হবে

বাঙ্গালহালিয়ায় ৩টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান আদোমং মারমা

ঈদগাঁওয়ে ভারী বৃষ্টির সুযোগে চলছে খালের পাড় দখলের মহোৎসব

বাঘাইছড়ি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞানাগার, ওয়াল লাইব্রেরী ও অভিভাবক শেড উদ্বোধন

আলীদকমে গরু চোরা কার্বারীদের সংঘর্ষে একজন নিহত

রাঙামাটি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

ঈদগাঁওয়ে পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

কাপ্তাইয়ে প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সুসাইমং মারমা নিহত

মহালছড়িতে বর্ন্যাতদের মাঝে উপজেলা প্রশাসন ও জোনের ত্রাণ সহায়তা

error: Content is protected !!
%d bloggers like this: