বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের জমজমাট ‘এক টাকার বাজার’

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে খাগড়াছড়িতে জমজমাট ‘এক টাকার বাজার’ বসিয়েছে ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’।

বাংলাদেশ সেনাবাহিনী’র খাগড়াছড়ি রিজিয়‘র সহযোগিতায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ১০টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে অভিনব এই বাজারের উদ্বোধন করেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন’র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।

সরেজমিনে দেখা যায়, এই বাজারে প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে মাত্র ১ টাকায়! চাল ডাল, আটা, তেল, ডিম, মাছ মুরগী, কাপড়, শিক্ষা উপকরণ সহ ১৯ ধরনের পণ্যের মধ্যে থেকে বাছাই করে অনধিক ৭ টি পণ্য বাছাই করে নিতে পারছেন ক্রেতারা। যার বাজার মূল্য আনুমানিক ৮০০ টাকা। ২ ডজন ডিম যেমন ১ টাকায় পাওয়া যাচ্ছে ঠিক তেমনি ১ টি মুরগি পাওয়া যাচ্ছে মাত্র ১ টাকায়! খাগড়াছড়ি, দীঘিনালা, পানছড়ি ও মহালছড়ির বিভিন্ন প্রত্যন্ত এলাকার মোট ৫০০ পরিবার এই সুবিধা পেয়েছেন।

প্রধান অথিতির বক্তব্যে ব্রিগেডিয়ার আমান হাসান বলেন, খাগড়াছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠান বন্যায় এগিয়ে এসেছে। প্রথম থেতে বিদ্যানন্দ কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী সবার সহযোগীতা নিয়ে উদ্ধার ও ত্রান কার্যক্রম চালিয়ে আসছে। সাধারণ মানুষের জন্য সেনাবাহিনী সর্বদা কাজ করে যাবে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মোঃ জামাল উদ্দিন বলেন “দেশের যেকোন দুর্যোগে প্রতিবেশির পরিচয়ে দুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বর্তমানে বন্যা দুর্গত ৮ টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবা দিয়ে যাচ্ছে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা। খাগড়াছড়িতে ২১ আগস্ট থেকে আজ অবধি স্বেচ্ছাসেবকরা ত্রান কাজ করে যাচ্ছে। পাশপাশি অতি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পুনর্বাসন করে যাচ্ছে বিদ্যানন্দ”।

পানছড়ি থেকে আসা লাকি ত্রিপুরা বলেন” বন্যায় ঘরবাড়ি সব ঢুবে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়ি। বাচ্চাকে পছন্দের মুরগীর মাংস দিয়ে ভাত খাওয়াতে পারিনি মেলা দিন। আজ বাজার থেকে ১ টাকায় মুরগী কিনে বাচ্চাকে মাংস দিয়ে ভাত খাওয়াব”।

খাগড়াছড়ি, দীঘিনালা, পানছড়ি ও মহালছড়ির বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘরে ঘরে গিয়ে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা উপকারভোগিদের মাঝে টোকেন বিতরণ করে। বাছাইয়ের ক্ষেত্রে নারী,দিনমজুর,কৃষক ও বিধবাদের অগ্রাধিকার দেয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত জুয়েল, খাগড়াছড়ি রিজিয়ন’র জিএসও-টু (আই) মেজর জাবির সোবহান, বিদ্যানন্দ ফাউন্ডেশন’র বোর্ড মেম্বার মো; জামাল উদ্দিন, দৈনিক অরণ্যবার্তা’র সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেসক্লাব’র সা. সম্পাদক এড. জসিম উদ্দিন মজুমদার, সাংবাদিক মো. জহুরুল আলম, বিদ্যানন্দ’র টিম লিডার মোবারক বাবুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে এতিম, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ

কে এই অসহায় বৃদ্ধ : কাপ্তাই হাসপাতাল চত্বরে নিদারুণ কষ্টে মানবেতর জীবন যাপন

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতে ১১ মোটরসাইকেল চালকের জরিমানা

মহালছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মসূচি অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী চান বাংলাদেশের সকল মানুষ এক ছাতার নিচে বাস করবে-পার্বত্য প্রতিমন্ত্রী

সাজেক সড়কে ফের অবরোধের ঘোষণা: অন্যদিকে সাজেক খুলে দিতে প্রশাসনকে আল্টিমেটাম

কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে প্রথম দিনে রাজস্ব আয় ৯ লাখ টাকা

রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনে কেপিএম হতে ১১.১১ কোটি টাকার কাগজ নিচ্ছে নির্বাচন কমিশন

খাগড়াছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: