বৃহস্পতিবার , ২৩ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে যৌথবাহিনী অভিযানে দুই কেএনএফ সদস্য নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান।
মে ২৩, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ

বান্দরবানে সদর উপজেলা বম অধ্যুষিত এলাকা সন্ত্রাসবিরোধী অভিযানে যৌথবাহিনী সঙ্গে বন্দুকযুদ্ধে পাহাড়ে গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউপির ৬ নং ওয়ার্ড শ্যারন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সংবাদের ভিত্তিতে সদর উপজেলা বম অধ্যুষিত শ্যারম পাড়া এলাকা সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। তখন যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় কেএনএফ সদস্যরা। আত্মরক্ষার্থে যৌথবাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে কেএনএফের দুই সদস্য নিহত হন।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী জানান, শ্যারন পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নিহত দু’জন কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত পরে জানা যাবে।
উল্লেখ্য, চলতি বছরে গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি দুই উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে অস্ত্র গুলি ও টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনার পর যৌথবাহিনী সাঁড়াশি অভিযানে এ পর্যন্ত ৮ কেএনএফ সদস্য নিহত এবং ৮৪ জনকে আটক করা হয়েছে।
এর আগে চলতি মাসে রোববার (১৯ মে) দুপুরে জেলার রোয়াংছড়ি রৌনিন পাড়ার দেবাছড়া ও রুমার পাইক্ষ্যং পাড়ার সীমান্তবর্তী এলাকা থেকে কেএনএফের তিন সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

‎রাঙামাটিতে সেনাবাহিনীর পাহাড়ায় পাম্পে তেল বিক্রয়

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে দেড় শতাধিক রোগী পেলো চিকিৎসাসেবা

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব এবং কবরস্থান সংস্কারে সহায়তা প্রদান

ভারত থেকে আসা ৩০ কেজি গাঁজা জব্দ করলো রামগড় বিজিবি

কাপ্তাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল সুইডিশ পলিটেকনিকের শিক্ষার্থীর

রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়েই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব: রাঙামাটিতে সুজন

কাপ্তাই প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাঙামাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আলোচনা সভা

রাইখালীর হাফছড়িতে আগুনে পুড়ল বসতবাড়ি

error: Content is protected !!
%d bloggers like this: