বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাউখালীতে ইউপিডিএফের বাঁধায় সেনাবাহিনীর শীতবস্ত্র-শিক্ষা উপকরণ বিতরণ ব্যাহত

প্রতিবেদক
আরিফুল হক মাহবুব, কাউখালী, রাঙামাটি।
ডিসেম্বর ১৮, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ

প্রসীত খীসার ইউপিডিএফের বাঁধার মূখে রাঙামাটির কাউখালীতে সেনাবাহিনীর শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার দূর্গম পানছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় আয়োজিত মানবিক সহায়তা, শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণের কথা ছিলো।

নাম প্রকাশে অনিচ্ছুক পানছড়ি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক জানান, ১৮ তারিখ পানছড়ি, ঘিলাছড়ি এবং তালুকদার পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে খেলাধুলা, শিক্ষা সামগ্রী এবং স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছিলো। কিন্তু একটি গোষ্ঠীর বাঁধার কারণে ছাত্রছাত্রীরা শিক্ষা ও খেলাধুলার সামগ্রী থেকে বঞ্চিত হয়েছে। ঐ শিক্ষক জানান এসব নিরীহ অনুষ্ঠানে বাঁধা সৃষ্টি করা ঘৃন্য কাজ। মানবাধিকারের চরম লঙ্ঘন।

নাম প্রকাশে অনিচ্ছুক তালুকদার পাড়া এলাকার অনেক অভিভাক জানিয়েছেন, আজকের প্রোগ্রামকে বানচাল করতে কয়েক কদিন আগে থেকে অস্ত্রের মুখে ইউপিডিএফ বাড়ী বাড়ী গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়েছে। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও কেউ আতংকে কেউ বাড়ী থেকে বের হয়নি।

তাছাড়া সেনাবাহিনীর অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি শুন্যের কোটায় রাখতে পাড়া কার্বারী, স্থানীয় মেম্বার ও মৌজা হেডম্যানদের কঠোর নির্দেশনা দেয় ইউপিডিএফ। এর ব্যত্যয় ঘটলে প্রত্যেককে নগদ অর্থদন্ডসহ কঠোর শাস্তির মুখোমুখি হওয়া কথাও জানিয়ে দেয়া হয়। ফলে সাধারণ মানুষের উপস্থিতি শুনের কোটায় নেমে আসে।

ফলে আজ বৃহস্পতিবার সকালে দুর্গম পানছড়ি এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য নেওয়া বিপুল পরিমাণ শীতবস্ত্র, খেলাধুলা ও শিক্ষা সামগ্রীসহ অর্ধ লক্ষাধিক টাকার মালামাল বিতরণ করতে না পেরে খালি হাতে ফেরত আসে প্রশাসন ও সেনাবাহিনী।​​

গত ৭ ডিসেম্বর উপজেলার চেলাছড়া এলাকায় ফ্রি চিকিৎসা ক্যাম্পসহ একই ধরণের কর্মসূচীতে বাঁধার সৃষ্টি করে ব্যার্থ হয় ইউপিডিএফ। সে অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও সাধরণ মানুষের ব্যাপক উপস্থিতির কারণে ঐ এলাকার পাড়া কার্বারী, মেম্বার ও মৌজা হেডম্যানদের আকার ভেদে ৫ থেকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিলো।

আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উপস্থিত হয়েছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত পিএসসি, মেজর মিনহাজুল আবেদীন, রাঙ্গামাটি সদর জোন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, বিভিন্ন স্কুলের শিক্ষক ও স্থানীয় চেয়ারম্যান নাজিম উদ্দীন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ির আরও ২টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছালো হেলিকপ্টারে

বিলাইছড়িতে প্রাণী সম্পদ অফিস কর্তৃক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

কাপ্তাইয়ে আরো ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নতুন ঘর 

খাগড়াছড়িতে বৈসাবি ঘিরে নিরাপত্তা বাহিনীর মতবিনিময় সভা

কাপ্তাই শীলছড়িতে ১০০ মহিলাকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত 

কাপ্তাই হ্রদে মাছ আহরণে রাজস্ব বেড়েছে ৮.৯৭ শতাংশ

বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান

কক্সবাজারে এসআইয়ের বিরুদ্ধে ইয়াবা গায়েব করার অভিযোগ

চকরিয়ায় ফিল্ম স্টাইলে গরু চুরি

বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড- নিখিল কুমার চাকমা

error: Content is protected !!
%d bloggers like this: