শুক্রবার , ২০ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সুফল বৃদ্ধিতে সচেতনতা সেমিনার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ২০, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ( বিএসপিআই) এ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

“কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে” হে প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২০ জুন) সকাল ১০টায় বিএসপিআই এর সিভিল-উড-টেকনোলজি বিভাগ এ সেমিনার শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে।

সেমিনারে বক্তব্য রাখছেন প্রধান অতিথি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো: রুহুল আমিন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন। এসময় তিনি বলেন, আজকের সেমিনারে আমরা ধর্মীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছি এই কারনে কারিগরি শিক্ষার সুফল কি সেটা  যেন সবার ঘরে ঘরে পৌছিয়ে দিতে পারে। আগামী তরুণ প্রজন্মকে যদি কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মক্ষম করতে না পারি তাহলে দেশ এগুতে পারবে না। বিশ্বের উন্নয়ন দেশ যেমন চীন কারিগরি শিক্ষায় অনেক এগিয়ে। আমরা সকলে নিজেদের জায়গা হতে কাজ করে কারিগরি শিক্ষাকে একটি বিশ্বমানে পৌঁছাতে পারি। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী আনোয়ারুল কবির এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো: আবুল কালাম আজাদ, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস এবং বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর লেফটেন্যান্ট রাশেদুর রহমান বিএন।

এর আগে সেমিনারে বিষয়ের উপর একটি পেপার উপস্থাপন  করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কারিকুলাম বিশেষজ্ঞ  প্রকৌশলী ফারুক রেজা। সেমিনারের সমন্বয়কারী ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ মোঃ আনোয়ার হোসেন।

সেমিনারে বিভিন্ন কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার, শিক্ষক, মাদ্রাসার ইমাম, সরকারি বেসামরিক  পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক, বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে রিজার্ভ পাহাড় কেটে জমি ভরাটের অভিযোগ প্রবাসীর বিরুদ্ধে

সরকারের উন্নয়ন ও উপজেলা নেতৃত্বকে কটাক্ষ করে বক্তব্য দেয়ায় আবুল কাশেম ভুঁইয়াকে বয়কটের আহবান

কাপ্তাইয়ে শিক্ষক দিবস পালন

কাপ্তাইয়ে আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে মারধর; প্রতিবাদে সড়ক অবরোধ

খাগড়াছড়ি সেনা ব্রিগেড স্থাপন লগ্ন থেকেই সম্প্রীতি উন্নয়নে অবদান রাখছে- কুজেন্দ্র লাল

দীঘিনালায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন

কাপ্তাই নির্পোটে প্রশিক্ষণার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান 

কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চমবার চাকা প্রতীকের জয়:  ১০১ ভোট পেয়ে শ্রমিক-কর্মচারী পরিষদ বিজয়ী

বাঘাইছড়ি মাতৃভাষা ব্যাডমিন্টন টূর্নামেন্টের চ্যাম্পিয়ন রুপেন ও তুহিন চাকমা 

সাজেকে পর্যটকবাহী গাড়ি দুর্ঘটনায় আহত ৬ শিক্ষার্থী

error: Content is protected !!
%d bloggers like this: