মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে রিজার্ভ পাহাড় কেটে জমি ভরাটের অভিযোগ প্রবাসীর বিরুদ্ধে

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
ডিসেম্বর ১৬, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় রিজার্ভ পাহাড়ের মাটি কেটে পাশ্ববর্তী ধানি জমি ভরাট করে দখলের অভিযোগ উঠেছে শাহাবুদ্দিন নামে এক প্রবাসীর বিরুদ্ধে। খবর পেয়ে বনবিভাগের লোকজন ঘটনাস্থল থেকে মাটি কাটার সরঞ্জাম জব্দ করেছেন বলে জানা গেছে। আজ ১৬ ডিসেম্বর ( মঙ্গলবার) সকাল ১০ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বামনকাটায় ঘটে পাহাড় কাটার এমনতর ঘটনা।

অভিযোগে জানা যায়, বর্ণিত ইউনিয়নের বামনকাটা গ্রামের মৃত গোরামিয়ার পুত্র প্রবাসী শাহাব উদ্দিন সম্প্রতি প্রকাশ্যে রিজার্ভ পাহাড়ের মাটি কেটে পাশ্ববর্তী ধর্মেরছড়া গ্রামের মোজাম্মেল হক ও মৃত মাওলানা মোজাফফর আহমদের মালিকানাধীন ধানি জমি ভরাট করে দখলের চেষ্টা করছেন। একাধিকবার বাঁধা দিলে শাহাবুদ্দিন আরো বেপরোয়া হয়ে উঠে। সম্প্রতি পাহাড় কাটার বিষয়টি নাপিতখালী বনবিটকে জানানো হলে মঙ্গলবার সকালে বনবিভাগের লোকজন সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সরঞ্জাম জব্দ করে মাটি কাটতে নিষেধ করেন। এসময় বনবিভাগের লোকজন এলাকা থেকে সটকে পড়লে ক্ষিপ্ত হয়ে পুনরায় একাধিক লোকজন দিয়ে মাটি কাটা অব্যহত রেখেছে ঐ প্রবাসী।

জমি মালিক মোজাম্মেল হক জানায়, শাহাবুদ্দিন প্রকাশ্যে পাহাড় কেটে জোর করে মাটি ভরাট করছে আমাদের ধানি জমিতে। বার বার নিষেধ করার পরও সে কারো কথা মানছেন না। এমনকি বনবিভাগের লোকজনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাহাড় কেটে মাটি ভরাট চালিয়ে যাচ্ছে বীরদর্পে। ঘটনাটি স্থানীয় মেম্বারকেও অবহিত করেছি।

অভিযুক্ত শাহাবুদ্দিনের সাথে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে স্থানীয় ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান বলেন, পাহাড়ের মাটি কাটছে বিষয়টি এমন না। তবে প্রবাসী শাহাবুদ্দিন নতুন ঘর করার জন্য বসতভিটা কেটে সামান্য নিচু করছে। পাশাপাশি ধানি জমিতে মাটি ভরাটের কথা অস্বীকার করে তিনি বলেন, যেহেতু জমি-ভিটে বাড়ির সীমানা বিরোধ রয়েছে, তাই উভয় পক্ষকে সার্ভে করার পরামর্ম দেয়া হয়েছে।

রির্জাভ পাহাড় কাটার বিষয়ে জানতে চাইলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন বলে জানান ফুলছড়ি রেঞ্জের নাপিতখালী বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন চন্দ্র সিং।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের ভালুকিয়ায় তনচংগ্যা বর্ণমালা শিক্ষা কোর্সের সনদপত্র বিতরণ

রাজস্থলী ও বাঙ্গালহালিয়া সরকারি কলেজে এইচএসসি ফলাফলে চরম বিপর্যয়

খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে  / ইটভাটা মালিক রাকিবের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সাথে রাঙামাটিতে অংশীজন সভা অনুষ্ঠিত

ঈদ পুনর্মিলনীতে ইনসাফ ও সাম্যের রাষ্ট্র দাবি ঈদগাঁও জামায়াতের

খাগড়াছড়িতে ওএমএসের চাল বিক্রি না করে মজুত; গুদাম সিলগালা

রাঙামাটিতে আশিকার আস্থা নাগরিক প্লাটফর্ম গঠন

খাগড়াছড়ির রামগড়ে বিএনপি-ছাত্রলীগের পাল্টা কর্মসূচিতে ১৪৪ ধারা জারি 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২য় সভা অনুষ্ঠিত

আ.লীগের দলীয় কোন্দল নিরসনের দাবীতে সংবাদ সম্মেলন

error: Content is protected !!
%d bloggers like this: