বুধবার , ৩ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজস্থলীতে অবৈধ জ্বালানী তেলের ব্যবসা, সরকারকে লক্ষ লক্ষ টাকার কর ফাঁকি

প্রতিবেদক
আজগর আলী খান, রাজস্হলী, রাঙামাটি
এপ্রিল ৩, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ

 

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের বাস ষ্টেশনে প্রশাসনের নাকের ডগায় অনুমোদন ছাড়াই বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন। এতে সরকারের লক্ষ লক্ষ টাকা গচ্ছা যাচ্ছে। বিস্ফোরক অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই খোলা বাজারে এভাবে দাহ্যপদার্থ বিক্রির কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করেছেন স্থানীয়রা।

সরেজমিন ঘুরে দেখা যায়, রাজস্থলী বাস ষ্টেশন থানা মার্কেটে একটি দোকান খুলে  এসব জ্বালানি তেল বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট ছাড়া অন্য কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি।দোকানে নেই কোন সাইনবোর্ড নেই কোন পরিবেশ অধিদপ্তর কর্তৃক নবায়নকৃত লাইসেন্স। এক্ষেত্রে প্রশাসনের তেমন কোনো নজরদারি নেই বলে দাবি করছেন স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, অবৈধ জ্বালানি তেল বিক্রেতাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাঙ্গামাটি জেলা ফায়ার সার্ভিস এর উপ পরিচালক দিদারুল আলম জানান, যাদের বৈধ কাগজপত্র নেই তারা কোনোভাবেই এসব জ্বালানি তেলের দোকান চালাতে পারে না। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলে অভিযান পরিচালনা করা হবে। সরকার কে ফাঁকি দিয়ে অবৈধ ভাবে তেল বিক্রি করে সরকারে ক্ষতিসাধন করছে কতিপয় ব্যবসায়ী।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই শিশু নিকেতনে তিন দিনব্যাপী গণিত উৎসব ও ম্যাথ টু রোবটিক্স’র উদ্বোধন

জুরাছড়িতে স্থানীয় সরকার দিবস পালিত 

চার মাস ধরে বেতন বন্ধ, মহালছড়িতে ক্ষুব্ধ নারী শ্রমিকদের বিক্ষোভ

দীঘিনালায় সেনাবাহিনীর সহযোগিতায় অর্ধশত পরিবার পেলে ইফতার সামগ্রী

বান্দরবানে গ্যাং স্টার খ্যাত রকি গ্রেফতার

পাহাড়ি-বাঙালি সহিংস ঘটনায় রাঙামাটিতে বিহারে হামলার প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুদের সংবাদ সন্মেলন

এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা গেলেন চার দিনের সরকারি সফরে জার্মানি

রাজস্থলীতে লিগ্যাল এইডের সমন্বয় সভা অনুষ্ঠিত 

কাচালং দাখিল মাদ্রাসায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পুলিশের দেয়া ঘরে দুঃখ ঘুচল রাজস্থলীর প্রতিবন্ধী দম্পতির

error: Content is protected !!
%d bloggers like this: