বৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তিতে বিশেষ উঠান বৈঠক বাঘাইছড়ি তথ্যসেবা অফিসের

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মার্চ ২৪, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে বিশেষ উঠান বৈঠকের আয়োজন করেছে উপজেলা তথ্য সেবা কার্যালয়।

২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর সবুর।

এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন ও উপজেলা তথ্য সেবা সহকারী হ্যাপী চাকমা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে মাদ্রাসা পাড়া ও হাজী পাড়া এলাকার প্রায় শতাধিক মহিলা উপস্থিত ছিলেন। বৈঠকে আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধাদ্বয় যুদ্ধকালীন তাদের সৃতিচারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ে অধীনে প্রতিটি উপজেলায় তথ্য সেবা কার্যালয়ের মাধ্যমে সরকারের ডিজিটাল সেবা থেকে শিক্ষা চিকিৎসাসহ নানা সেবা দিয়ে যাচ্ছে তথ্য সেবা সহকারী ও কর্মকর্তারা। উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে এই সেবা প্রতিটি ঘরে ঘরে পৌছে যাচ্ছে। আজকের উঠান বৈঠকটি একটু ভিন্ন; কেননা আজ আমাদের মাঝে সরাসরি স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া দুজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১০০ বিদ্যালয়কে মাল্টি মিডিয়া ক্লাশরুম সিস্টেম বিতরণ

রাঙামাটিতে বিশ্ব টিকাদান সপ্তাহ পালন

মারমাদের সাংগ্রাই উৎসবে অর্থ সহায়তা দিলো সিন্দুকছড়ি জোন

মহালছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অ্যাডভোকেসি সভা

কাপ্তাইয়ে ১৯৬১ জন পেল টিসিবির পণ্য 

ঈদগাঁওয়ে পাউবোর স্লুইস গেইটে বাপ-পুত সিন্ডিকেট, কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন খাগড়াছড়ি জেলা কমিটি পুনর্গঠন

বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

শিবচতুর্দশী মেলাকে ঘিরে কাপ্তাই সীতাঘাট মন্দিরে পূর্ণার্থীদের ভীড়

বাঘাইছড়িতে ৩ লাখ টাকা চিকিৎসা সহায়তা পেল ৬ রোগী 

error: Content is protected !!
%d bloggers like this: