শনিবার , ১৯ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জাতীয় পর্যায়ে ক্রিকেটে রানার্সআপ হল রাঙামাটির মেয়েরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
মার্চ ১৯, ২০২২ ১২:১৯ অপরাহ্ণ

৫০ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে বালিকা ক্রিকেটে রানার্সআপ হয়েছে রাঙামাটির জুরাছড়ি ভুবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের মেয়েরা। দিনাজপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাঙামাটি মেয়েদের মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার দলটি । শনিবার সকালে দিনাজপুর স্টেডিয়ামে বিজয়ীও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট বিভাগের দলকে হারিয়ে বকুল অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল হিসেবে চুড়ান্ত পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নেয় রাঙামাটির জুরাছড়ি ভুবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের মেয়েরা।
চুড়ান্ত পর্যায়ের খেলায় রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিনিধিত্বকারী চাপা অঞ্চল, খুলনা ও বরিশাল বিভাগের প্রতনিধিত্বকারী গোলাপ অঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার আশা তৈরি করে রাঙামাটির মেয়েরা।
ফাইনাল খেলায় ঢাকা ও ময়মনসিং বিভাগের প্রতিনিধিত্বকারী পদ্ম অঞ্চল ( গাজীপুরের আব্বাস আলী সরকার স্কুল ও কলেজ) এর কাছে ১ রানে হেরে রানার্স আপ হয় রাঙামাটির মেয়েরা।
ফাইনাল খেলায় পদ্ম অঞ্চলটি প্রথমে ব্যাট করে নির্ধারিত ৮ ওভারে ৪২ করে। জবাবে রাঙামাটির মেয়েরা নির্ধারিত ৮ ওভারে করে ৪১ রান। অন্য দুই খেলায় রাঙামাটির মেয়েরা গোলাপ অঞ্চলকে ১ রানে হারায়। এ খেলা প্রথমে ব্যাট করে নির্ধারিত ৮ ওভারে রাঙামাটির মেয়েরা করে ৬৩ রান। জবাবে গোলাপ অঞ্চল ৮ ওভারে করে ৬২ রান। অন্য খেলায় চাপা অঞ্চলকে ৮ রানে হারায় রাঙামাটির মেয়েরা।এ খেলায় রাঙামাটির মেয়েরা নির্ধারিত ৮ ওভারে ৫৫ রান করে। জবাবে চাপা অঞ্চল ৪৭ রান করে অল আউট হয়ে যায়।
গত আসর ৪৯ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতায় বালিকা কাবাডিতে চ্যাম্পিয়ন হয় ভুবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়টি।এ বছর ক্রিকেটে রানার্স আপ হয় বিদ্যালয়ের দলটি।
ভুবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলের সাথে আছেন। তিনি বলেন, একটুর এবার চ্যাম্পিয়ন হবার আশা তৈরি করেছিল মেয়েরা। কিন্তু ১ রানের ব্যবধানে হেরেছে। আজ দিনাজপুর থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিবে মেয়েরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘দাবি মানা না হলে পার্বত্য চট্টগ্রামে অশান্ত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে’

কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার কার্যকরী পরিষদ গঠিত

দীঘিনালায় পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপির নেতাকর্মীরা

রাজস্থলীতে কঠিন চীবর দান উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জোয়ারে ফেরির পন্টুনে পানি, রাইখালী-চন্দ্রঘোনা নৌ রুটে যান চলাচলে চরম ভোগান্তি 

মায়ানমার সীমান্ত যুদ্ধের মর্টার শেল পড়ল বাংলাদেশের ভূখণ্ডে

স্বাধীন দেশে পরাধীনতা থেকে বেরিয়ে আসতে হবে- লে.কর্নেল মুনতাসির

জুরাছড়িতে সেনা সদস্যের হাতে অবৈধ সেগুন কাঠ জব্দ

দীঘিনালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিন ভাইকে সহায়তা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: