রবিবার , ১২ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
জুন ১২, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ

 

বান্দরবানে মিনঝিড়ি পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়া বৌদ্ধ বিহার থেকে বিহারের অধ্যক্ষের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নন্দ বংশ মহাথের (৭৩)। তার বাড়ী রোয়াংছড়ি উপজেলায়। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা বলেন, গলায় দড়ি লাগিয়ে বৌদ্ধ বিহার ভবনের উপর থেকে লাফ দিয়ে ফাঁসরত অবস্থায় মারা গেছে। ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বিহারের লোকজন পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, ভবনের সাথে ঝুলন্ত বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: