শনিবার , ৮ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে জোন কমাণ্ডার’স স্কলারশিপে অংশ নিলো ৩৪০ পরীক্ষার্থী

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ৮, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ

আনন্দঘন পরিবেশ ও উৎসবের আমেজে দ্বিতীয় বারের মতো রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো “জোন কমাণ্ডার’স স্কলারশিপ-২৫”। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কাপ্তাই  ‘শিশু নিকেতন স্কুল ‘এর আয়োজনে “কাপ্তাই জোন ৩৮ বীরের” পরিচালনায় শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা হতে পৌণে ১১ টা পর্যন্ত ১ ঘন্টা ৪৫ মিনিট ব্যাপি ‘শিশু নিকেতন স্কুল, কাপ্তাই’ এ “জোন কমাণ্ডার’স স্কলারশিপ” অনুষ্ঠিত হয়।

এতে কাপ্তাই, রাঙ্গুনিয়া উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলার ২৮ টি প্রাথমিক এবং ১৩ টি মাধ্যমিক স্কুল থেকে আগত তৃতীয় শ্রেণী হতে ৮ম শ্রেণীর সর্বমোট ৩ শত ৪০ জন পরীক্ষার্থী অংশ নেন বলে জানান শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার। তিনি আরোও জানান, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ‘ক বিভাগ’ এবং  ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ‘খ বিভাগে’ অর্জিত  নম্বরের ভিত্তিতে বিগত বছরের মতো ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড ক্যাটাগরিতে  বৃত্তি প্রদান করা হবে।

এছাড়া নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ২ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা স্বরূপ সেনাবাহিনী কর্তৃক ক্রেস্ট, শিক্ষা উপকরণ গিফট এবং মাসিক স্কলারশিপ প্রদান করা হবে।
অধ্যক্ষ আরোও বলেন, এই স্কলারশিপ এর মাধ্যমে অত্র এলাকার শিক্ষার্থীদের মেধার বহিঃপ্রকাশ ঘটে এবং শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে আরো বেশি বেশি প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ গ্রহণে উদ্বুদ্ধ করে। যে কোনো শিক্ষার অগ্রগতিতে শিক্ষার্থী সমাজকে মেধার ভিত্তি যাচাইয়ে সহায়তা করে বৃত্তিমূলক পরীক্ষা গুলো। তাই অত্র এলাকার কোমলমতি শিশু শিক্ষার্থীদের কথা চিন্তা করে কাপ্তাই জোনের অধিনায়কের প্রতি অনুরোধ থাকবে এ স্কলারশিপটা যেন চলমান থাকে।

এদিকে বাংলাদেশ সেনাবাহিনী ৩৮ বীরের অধিনায়ক লেঃ কর্নেল নাজমুল কাদির শুভ, পিএসসি, এদিন সকাল সাড়ে ১০ টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে ৩৮ বীরের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জিয়াউর রহমান এবং শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার উপস্থিত ছিলেন।

এদিকে পরীক্ষা কেন্দ্রের বাহিরে অপেক্ষামান অভিভাবক, শিক্ষক এবং কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, জোন কমাণ্ডার’স স্কলারশিপ” বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশংসনীয় কাজ। আমরা আশা করছি এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উপজেলা নির্বাচন নিয়ে রাঙামাটি জেলা পুলিশের আইনশৃঙ্খলা ব্রিফিং

রাজস্থলীতে কারিতাসের লাউদাতোসি ক্যাম্পেইন ও চারা বিতরণ   

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ফরাজী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছে – সন্তু লারমা

বিলাইছড়ির বড়থলি ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি

রাঙামাটিতে ৩ কোটি টাকার পর্যটন উন্নয়ন প্রকল্পের কাজ শুরুই হয়নি, ভুয়া বিলে উত্তোলণ ১০ লাখ টাকা

খাগড়াছড়ি পুলিশ ও পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি জেলা প্রশাসকের দোয়া ও ইফতার মাহফিল

মুকুলে ভরে গেছে নানিয়ারচরের আম বাগানগুলো

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধীতে নবগঠিত রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা

error: Content is protected !!
%d bloggers like this: