শনিবার , ২৬ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

“পাহাড়ি- বাঙালি’ সম্প্রীতির জন্য আওয়ামী লীগ’র বিকল্প নেই- কুজেন্দ্র লাল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
আগস্ট ২৬, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সভাপতি ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পাহাড়ে মানুষে মানুষে সম্প্রীতি প্রতিষ্ঠায় ‘শান্তিচুক্তি’ করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।

এই চুক্তি বিশ্বব্যাপি প্রশংসিত হলেও স্বাধীনতা বিরোধী এবং সাম্প্রদায়িক অপশক্তিরা তা মানতে পারেনি। তারা ২০০১ সালে ক্ষমতায় এসেই তাই পাহাড়ে সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করেছিলো।
তিনি বলেন, গত পনেরো বছরে তিন পার্বত্য জেলায় শিক্ষা- স্বাস্থ্য-জনস্বাস্থ্য-বিদ্যুৎ- যোগাযোগ- তথ্যপ্রযুক্তি খাতে অসামান্য উন্নয়ন সাধিত হয়েছে। সেই অগ্রযাত্রা ধরে রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার আহ্বান জানান।
শনিবার রাতে পানছড়ি বাস টার্মিনাল- এ সরকারের তৃণমূল উন্নয়ন নিয়ে জনপ্রতিনিধিদের উদ্যোগে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মোমিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগ’র সা. সম্পাদক বিজয় কুমার দেব, স্বাগত বক্তব্য রাখেন।
এসময় জেলা আওয়ামী লীগ’র সা. সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, যুগ্ম সা. সম্পাদক এড. আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, জেলা মহিলা আওয়ামী লীগ’র সা. সম্পাদক শাহিনা আকতার, প্রচার সম্পাদক ক্যজরী মারমা, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সঞ্জীব ত্রিপুরা, জেলা শ্রমিক লীগ সভাপতি জানু শিকদার এবং সা. সম্পাদক মেহেদী হাসান হেলাল।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল সুইডিশ পলিটেকনিকের শিক্ষার্থীর

বান্দরবানের বন্যা কবলিত নারীদের মাঝে সুরক্ষার উপকরণ বিতরণ

কাপ্তাইয়ে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা

দূর্গম আড়াছড়ি ও কলাবুনিয়া পাড়া পরিদর্শনে কাপ্তাই ইউএনও 

ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ধরল কর্তৃপক্ষ: ভুয়া প্রার্থীকে পুলিশে সোপর্দ

রাঙামাটিতে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

পাহাড়ী-বাঙ্গালী সম্প্রীতির মেলবন্ধন: জোন কাপ ভলিবল টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত

জুরাছড়িতে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ

লংগদুর কাট্টলী বাজারে আগুনে পুড়ল ৮ দোকান

error: Content is protected !!
%d bloggers like this: