শুক্রবার , ১০ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সীতাকুন্ড আলী নগর বহুমুখী সমবায় সমিতির বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১০, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ

 

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার জংগল সলিমপুর আলী নগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আলী নগরস্থ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সাধারণ সভায় মোঃ আবু জহির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলী নগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন।

সাধারণ সভার প্রধান অতিথি ইয়াছিন উপস্থিত সকল সদস্যদের অবগতির জন্য বলেন, আলী নগর ভূমি নিয়ে আমাকে জেলে যেতে হয়েছে। তার কারন একটাই এ ভূমির উপর প্রভাবশালী শকুনের চোখ পড়েছে। আর এই শকুনদের সাথে আমি সমঝোতায় না আসার কারনেই আমাকে মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে।

আমি সঠিক জায়গায় আছি, হয়তো সাময়িক ভাবে আমাকে হয়রানি করা হয়েছে। আপনাদের অবগতির জন্য বলছি আপনারা কারও ভয়ে ডরে বিচলিত হবেন না। আলী নগরে কোন খাস জমি নাই। যতই ঝড় তুফান আসুক না কেন আমরা সব সময় একতাবদ্ব থাকবো। ভূমি দখলদাররা অনেক চেষ্ট করেছন কিন্তু সফল হতে পারে না। আপনাদেরকে যখন ডাক দেব ডাকে সাড়া দেবেন।

তিনি আরো বলেন, আপনাদের সার্বিক সহযোগিতায় আলী নগরের উন্নয়ন কর্মকান্ড অচিরেই চালু করা হবে। সবাই যার যার ঘর বাড়িতে চলে আসুন। আলী নগরের মানুষ সর্বদা আইনের প্রতি শ্রদ্বাশীল। আলী নগরের উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করি।

অনুষ্ঠানের সভাপতি আবু জহির বলেন, আলী নগরের উন্নয়নে আমরা একসাথে কাজ করবো। পাশাপাশি একে অপরের বিপদ আপদে পাশে দাঁড়াবো। আমাদের সাধারণ সম্পাদক ইয়াছিনের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। আগামীতে সাধারণ সম্পাদক ইয়াছিনের ডাকে সাড়া দিয়ে আলী নগরের উন্নয়নে শরীক হওয়ার আহবান জানান তিনি।

আলী নগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বাৎসরিক সাধারণ সভায় উক্ত সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিনের ডাকে সাড়া দিয়ে প্রায় ২০ হাজার মানুষ সভায় অংশ গ্রহন করেন। অনুষ্ঠান শেষে আলী নগর কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে আলী নগর বহুমুখী সমবায় সমিতির পক্ষ হতে দুপুরের খাবার আয়োজন করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বৈরাচারী হাসিনার সঙ্গে মঈন-ফখরুদ্দিনের বিচার দাবি ওয়াদুদ ভূঁইয়ার

পাহাড়ের খবর ডটকম এর উদ্বোধনী শুভেচ্ছা বার্তা- এম বখতেয়ার উদ্দীন

দুর্গাপূজায় নানিয়ারচর সেনা জোনের ভালোবাসা 

বান্দরবানকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে -পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

সাজেক যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৮ পর্যটক আহত

মহালছড়িতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কাপ্তাই উপজেলার নতুন কমিটি গঠন

রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা

চট্টগ্রাম বিভাগের সেরা এটিও আশীষ কুমার আচার্য্য

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে সংবর্ধনা ও ক্যাপিং সেরিমনি

error: Content is protected !!
%d bloggers like this: