বুধবার , ১০ আগস্ট ২০২২ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

নির্মাণ ত্রুটি ও গাফিলতির অভিযোগ / খাগড়াছড়িতে বিদ্যালয়ের গেইট ভেঙ্গে শিশু শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি
আগস্ট ১০, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ

খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেইট ভেঙ্গে শ্রাবন দেওয়ান (৬)  নামে এক শিশুর শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। বুধবার সকাল ৯ টার দিকে  জেলা সদরের খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শ্রাবন দেওয়ান খাগড়াছড়ি পৌর শহরের নারানখাইয়া এলাকার বাসিন্দা প্রনয় দেওয়ানের ছেলে। সদর উপজেলা শিক্ষা  কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, সকালে মায়ের সাথে বিদ্যালয়ে প্রবেশকালে বিদ্যালয়ের নবনির্মিত লোহার গেইটটির পাল্লার একাংশ হটাৎ ভেঙ্গে শিশুটির শরীরের উপরে পড়ে। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে অভিযোগ উঠেছে, সদ্য নির্মিত বিদ্যালয় গেইটটি নড়বড়ে হওয়ায় কাঠ দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছিল। নির্মাণ কাজে ত্রুটির কারণে গেইটটি ভেঙ্গে পড়েছে। জানা গেছে, এলজিইডির তত্বাবধানে এক বছর পূর্বে কাজটি শেষ করেছিল।

স্থানীরা জানান, মূলত: নির্মান ত্রুটির কারণে এই দূর্ঘটনা ঘটেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ও বিদ্যালয় কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না।

তবে এ বিষয়ে কথা বলার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান ও এলজিইডির কাউকে কাউকে পাওয়া যায়নি।

নিহতের বাবা প্রনয় দেওয়ান বলেন দ্রুত বিদ্যালয়ের গেইট ও ভালোভারে ঠিক করা হোক। আর যে সমস্ত বিদ্যালয়ের এ ধরণের দেওয়াল ও গেইট নির্মাণ করা হয়েছে সে গুলা সঠিক ভাবে করা হয়েছে কিনা যাচাই করা হোক। যাতে তার ছেলের মতো কাউকে জীবন দিতে না হয়। কোন বাবা মা যেন সন্তান হারা না হয়।

ঘটনার পর পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াছমিন, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য প্রাথমিক শিক্ষা বিভাগের আহবায়ক নিলোৎপল খীসা ঘটনাস্থ পরিদর্শন করেছেন এবং তদন্ত কমিটি গঠন করে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান।
এদিকে নিহতের মৃত দেহ ময়না তদন্ত শেষে নারান খাইয়া বাসায় নেয়া হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মা বাসনা চাকমা একমাত্র ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে স্বৈরাচারী হাসিনাকে ফিরাতে পাহাড়ে ষড়যন্ত্র হচ্ছে: ওয়াদুদ ভূঁইয়া

বাঘাইছড়িতে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবসে বাঘাইছড়িতে আলোচনা সভা: নারীর ক্ষমতায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বাঘাইছড়ি মডেল মসজিদে প্রথম জুমার নামাজ আদায়

রাইখালীতে দেশীয় বন্যপ্রাণী উদ্ধার করলেন বন বিভাগ

কাপ্তাইয়ে কৃষকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সীতাকুন্ড আলী নগর বহুমুখী সমবায় সমিতির বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত 

রাঙামাটি বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলব্যাগ প্রদান দুদকের

উন্নয়ন বোর্ডের সাড়ে ৬৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন রাঙামাটির ৭৫৩ মেধাবী শিক্ষার্থী

error: Content is protected !!
%d bloggers like this: