বৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে অনুমোদনহীন ৩টি ইটভাটা বন্ধ ও চুল্লি ভেঙ্গে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত

প্রতিবেদক
ওমর ফারুক মুছা, নিজস্ব প্রতিবেদক, লংগদু
এপ্রিল ২৮, ২০২২ ৭:৪৮ অপরাহ্ণ

 

রাঙামাটির লংগদুতে সরকারী অনুমোদনহীন ৩টি ইটভাটা বন্ধ ও চুল্লি ভেঙ্গে ধ্বংস  করে দিয়েছে ভ্রাম্যমান আদালত ।

ইটভাটাগুলো হচ্ছে উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকার শাজাহান মিয়ার ইটভাটা, বামে আটারকছড়া এলাকার হাজী (হাজী ব্রিক্স) ইট ভাটা ও বগাচতর ইউনিয়নের রাঙীপাড়া খোকন (ব্রিক্স)ইট ভাটা।

বৃহষ্পতিবার(২৮  এপ্রিল) লংগদু উপজেলায় সরকারী অনুমোদনহীন অবৈধভাবে ইটভাটা তৈরী করে তাতে ইট পোড়ানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে লংগদু উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায় পশ্চিম বাইট্টাপাড়া এলাকার শাজাহান মিয়ার ইটভাটা, বামে আটারকছড়া এলাকার হাজী (হাজী ব্রিক্স) ইট ভাটা ও বগাচতর ইউনিয়নের রাঙীপাড়া খোকন (ব্রিক্স)ইট ভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সেখানে অনুমোধনহীনি টিনের চুল্লি ব্যবহার করে ও বনের কাঠ জ্বালিয়ে ইট পোড়ানো হচ্ছে দেখতে পান ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার(ভূমি) জনি রায়। পরে তিনি ইটভাটা তিনটিতে ইট পোড়ানোর অবৈধ চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেন এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।

এসময় সর্বাত্বক সহযোগীতা করেন, লংগদু থানার উপপরিদর্শক (এস আই) আনোয়ার ও উপপরিদর্শক (এস আই) শাহ আলম সহ সঙ্গীয় পুলিশ সদস্যগন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে বায়তুশ শরফ কমপ্লেক্সে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নুরুল আজমসহ অন্যান্য সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা

নাব্যসংকটে বন্ধ লঞ্চ চলাচল, ভোগান্তিতে ৬ উপজেলার মানুষ

বাঘাইছড়িতে এম হাশিম পৌর স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে ঈদগাঁও উপজেলা বিএনপির মানববন্ধন

বৃক্ষরোপনে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারে ভূষিত রাঙামাটি জেলা পুলিশ

জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মোসামৎ কামরুন নাহার বেগম

শহীদ বুদ্ধিজীবী দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাঘাইছড়িতে দোয়া মাহফিল

error: Content is protected !!
%d bloggers like this: