বুধবার , ১ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটি বিএনপির উপ নির্বাচনে সভাপতি সম্পাদক পদে ৬ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

প্রতিবেদক
হিমেল চাকমা, রাঙামাটি
জুন ১, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ

আগামী ৯ জুন রাঙামাটি জেলা বিএনপির উপ নির্বাচন। গত ২১ এপ্রিল দলটির সভাপতি শাহ আলমের মৃত্যু হলে সভাপতির পদটি শূণ্য হয়। অন্যদিকে সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু সভাপতি পদে নির্বাচন করায় সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করলে সাধারণ সম্পাদকের পদটিও শূণ্য হয়। ফলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হবে আগামী ৯ জুন।

এ নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিন ছিল বুধবার (১ জুন) পর্যন্ত। এ দিন পর্যন্ত সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জনসহ মোট ৬ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এরা হলেন সভাপতি পদে সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক এড. দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, সহ সভাপতি ও সাবেক রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম ভুট্টু। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির,সিনিয়র যুগ্ম সম্পাদক এড মামুনুর রশীদ মামুন এবং দলের সাবেক সহ দপ্তর সম্পাদক শ্বাশত চাকমা রিংকু। মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ২ জুন বিকাল ৪ টা পর্যন্ত । মনোনয়ন বাচাই ৩ জুন। মনোনয়ন প্রত্যাহার ৪ জুন বিকাল ৪ টা পর্যন্ত ।

উপ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো আবু নাছির বলেন মনোনয়ন সংগ্রহের শেষ দিন পর্যন্ত সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। জেলার বিএনপির কাউন্সিলর সংখ্যা ১৫১ জন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হওয়া যুবকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবী এলাকাবাসীর

সকল ধর্মের লোক এক ছিলাম বলে মুক্তিযূদ্ধে বিজয় এনেছি- এমপি দীপংকর

ঈদগাঁওয়ে ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) মাহফিলের উপকমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালন

ইউপি চেয়ারম্যানের সহায়তায় স্বপ্ন পূরণ হলো প্রমিতার

ইসলামপুর নাপিতখালী ট্রান্সপোর্ট ড্রাইভার কল্যাণ সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা

কাপ্তাইয়ে জাতীয় ভোটার দিবসের র‍্যালী-আলোচনা সভা

পাহাড়ে সশস্ত্র সংগঠনের চাঁদাবাজি: উন্নয়ন বাধাগ্রস্ত

রাজস্থলীতে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

error: Content is protected !!
%d bloggers like this: