সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ৭৫৮ নবীন সৈনিকের শপথ গ্রহণ

প্রতিবেদক
প্রতিনিধি, খাগড়াছড়ি
নভেম্বর ৪, ২০২৪ ২:২০ অপরাহ্ণ

খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনানিবাসস্থ ‘”ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার (এফএআরটিসি)” রিক্রুট ব্যাচ-২০২৪ এর মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এ কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর নবীন সদস্য হিসেবে প্রশিক্ষণ শেষে ৭৫৮ জন নবীন সৈনিক শপথ গ্রহণ করেন।

সোমবার (৪ নভেম্বর) সকাল ৯ টায় দীঘিনালা “এফএআরটিসি” প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডে সালাম গ্রহণ করেন, ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান (বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, জিওসি)।

নান্দনিক ও চৌকস কুচকাওয়াজের মাধ্যমে পদাতিক রেজিমেন্টের সদস্য হিসেবে যুক্ত হয়েছে নবীন এ সৈনিকরা। দেশমাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করার প্রত্যয়ে এই নবীন সৈনিকগণ বাংলাদেশ সেনাবাহিনীর নবীনতম সদস্য হওয়ার গৌরব অর্জন করেন।

কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান নবীন সেনাসদস্যদের দেশপ্রেম ও আন্তরিকতার সাথে দেশসেবা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণ চলাকালীন নবীন সৈনিকদের বিভিন্ন বিষয়ে সেরা নৈপূণ্য প্রদর্শন করার জন্য ৬ জন নবীন সৈনিকের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি (এফএআরটিসিতে) বৃক্ষ রোপণ করেন।

কুচকাওয়াজ ও শপথ অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান (এসপিপি, এনডিসি, পিএসসি) এবং উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন বাজার আনন্দ মেলা খেলার মাঠে কাপ্তাই সেনা জোনের গোলবার প্রদান

রাঙামাটির বন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ

রাঙামাটিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান

রাঙামাটিতে সমবায় দিবস পালিত

খুচরা সার বিক্রির লাইসেন্স বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ১৮৫ কেজি আগর কাঠ উদ্ধার

বাঘাইছড়িতে সেনা অভিযানে  ২ জন আটক

নিখোঁজ’র ৪৫ ঘন্টা পর গৃহবধূ মৌমিতা তনচংগ্যার লাশ পাওয়া গেলো ওয়াগ্গাছড়া খালে

সাম্প্রতিক পরিস্থিতিতে মান- অভিমান ভুলে দল ও দেশের স্বার্থকে বড় করে দেখার আহ্বান প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার

জীবন সংগ্রামে পাহাড়ের বাঙালি নারীরা: লাকড়ি কুড়িয়ে বাঁচার লড়াই

error: Content is protected !!
%d bloggers like this: