মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রামগড়ের নির্মানাধীন বাঙ্গালী বসতি ভাংচুর ও বাধাঁর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
জানুয়ারি ১৩, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে নিজ ভূমিতে বসত-বাড়ি তৈরির সময় রাতের আধাঁরে হামলা চালিয়ে নির্মানাধীন ঘর গুটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ইউপিডিএফের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সোমবার (১২ জানুয়ারী) বিকেলে রামগড় ইউনিয়নের খাগড়াবিল বাজারে রামগড় গুচ্ছ গ্রাম ভূমি রক্ষা কমিটির ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী।

মানববন্ধনে অভিযোগ করা হয়, শনিবার (১০ জানুয়ারী) রাতের আধাঁরে উপজেলার ১নং রামগড় ইউনিয়নের লালছড়ি এলাকার কামাল হোসেন এর ছেলে মো: জাহিদুল ইসলামের মালিকানাধীন ভূমিতে নির্মাণাধীন বসত ঘর ভেঙে গুটিয়ে দেয় ইউপিডিএফ সন্ত্রাসীরা।

রামগড় ভূমি রক্ষা কমিটির আহবায়ক মোঃ ইউনুসএর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ক্ষতিগ্রস্ত এলাকায় বাঙালিদের নিরাপত্তাসহ সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের জোর দাবি জানিয়ে ৬ দফা দাবি জানানো হয়।

দাবীগুলো হলো: গুচ্ছগ্রাম এলাকার গুচ্ছগ্রামবাসীদের সকল বে-দখলকৃত ভূমি উদ্ধার করতে হবে, গুচ্ছগ্রামবাসীদের অবিলম্বে নিজ নিজ বসত-ভিটায় পূনর্বাসনের ব্যবস্থা করতে হবে, গুচ্ছগ্রাম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাক্যাম্প স্থাপন করতে হবে, বাদ পড়া গুচ্ছগ্রামবাসীদের তালিকা তৈরী করে রেশন সুবিধা নিশ্চিত করতে হবে, গুচ্ছগ্রামবাসীদের স্বাবলম্বী হওয়ার জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং সরকারি-বেসরকারী চাকুরীতে অগ্রাধিকার দিতে হবে, গুচ্ছগ্রামবাসীদের জন্য শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও সেনিটেশনসহ মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

এসময় বিক্ষোভ-সমাবেশে আরও বক্তব্য রাখেন, গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আবু আহমদ, সদস্য আবুল কালাম, আলী হোসেন, মোঃ মোস্তফাসহ প্রমুখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে শেষ হল প্রমীলা ফুটবল টুর্নামেন্ট

রাঙামাটির নানিয়ারচরে ফসল ধান ক্ষেতে ইদুর উপদ্রব, দুশ্চিন্তায় কৃষকরা

বাঘাইছড়িতে ২৭ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

রাঙামাটিতে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পাহাড়ের সার্বিক কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম- ব্রি. জেনারেল মাহি

বাঘাইছড়িতে জমকালো আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

দুর্ঘটনায় কাতর যুব স্বেচ্ছাসেবক সুমনের পাশে খাগড়াছড়ি এনসিপি

কাপ্তাইয়ের ভার্য্যাতলীতে বিজিবির মৌজা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান

অস্তিত্বহীন প্রকল্পে বরাদ্দ: দুদকের পৃথক অভিযানে উন্মোচিত দুর্নীতির চিত্র

সাজেকে হলুদের গুদামে অগ্নিসংযোগ: পাহাড়ি কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্ন

error: Content is protected !!
%d bloggers like this: