শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মানিকছড়ি ডিসি এডভেঞ্চার ও ইকো-ট্যুরিজম পার্কের উদ্বোধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি।
নভেম্বর ২৫, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি ডিসি পার্কের নাম পরিবর্তন করে “ডিসি এডভেঞ্চার ও ইকো-ট্যুরিজম পার্ক” নামকরণ করা হয়েছে।

শনিবার বিকেলে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান আনুষ্ঠানিকভাবে প্রকৃতিবান্ধব এডভেঞ্চার ও ইকো-ট্যুরিজম পার্কটিতে জিপলাইন ও ক্লাইম্বিং ওয়াল উদ্বোধন শেষে অভয়ারণ্যে একটি স্লো লরিস (লজ্জাবতী বানর) অবমুক্ত এবং বৃক্ষ রোপন কর্মসূচীর সমাপ্তি হিসেবে চারটি চারা রোপন করেন।

এসময় তিনি খুব দ্রুততম সময়ে পাহাড়ের পর্যটন খাতকে মাতিয়ে তুলতে ডিসি এডভেঞ্চার ও ইকো-ট্যুরিজম পার্ক সম্পর্কে বলেন, প্রকৃতির সৌন্দর্য্য অক্ষুন্ন রেখে ডিসি পার্ককে প্রাণ ও বৃক্ষ বৈচিত্র্যে সাজানো হবে।

প্রকৃতিপ্রমী ও ভ্রমণপিপাসুদের কাছে আকর্ষণীয় করতে ১’শ ৬০ একর জায়গায় সবুজ নৈসর্গিক ছোট, বড় ২২টি টিলায় আম-জাম-লিচু, কামরাঙা, জলপাইসহ ফলদ ও বনজ বাগান আর নীল জলাশয়ে ঘেরা ৩টি লেকসহ ইকো-ট্যুরিজম ও এডভেঞ্চার এক্টিভিটি নিয়ে পরিপূর্ণ একটি পর্যটনে বসানো হয়েছে জিপলাইন, ট্রি টপ এক্টিভিটি, কায়াকিং বোট, ওয়াটার জিপ লাইন ও ক্লাইম্বিং ওয়াল এডভেঞ্চার এক্টিভিটি’।

উদ্বোধনের স্বাগতিক বক্তব্যে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধরী বলেন, দেশের পর্যটন শিল্পে নজির সৃষ্টি করল ‘ডিসি এডভেঞ্চার ও ইকো-ট্যুরিজম পার্কটি’। শুধু তাই নয়, এই সবুজ অরণ্য পাখপাখালির অভয়ারণ্য গড়তে জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় লাগানো হচ্ছে ১০০ বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতির ফলদ, বনজ, শোভাবর্ধক ও ঔষধীর ৩০ হাজার বৃক্ষ।

এ সময় খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. আবদুল্লাহ আল মামুন, পলাশপুর জোনের অধিনায়ক লে. কর্ণেল ফারহা মোহাম্মদ ইমতিয়াজ, পুলিশ সুপার মুক্তা ধর, ডিডি (এলজি) নাজমুন আরা সুলতানা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবির সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার ও সার্কেল মো. কামরুজ্জামান , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খাগড়াছড়ির সাবেক জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ২০২২ সালের ২৩ নভেম্বর মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের ডলু মৌজার বেহাত হওয়া ১’শ ৬০ একর সরকারি খাসভূমি উদ্ধার করে এই পার্কের সূচনা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অন্ধকারে বন্দি রাজস্থলীর চুশাক পাড়া: বিদ্যুৎ-নেটওয়ার্কহীন গ্রামে থমকে আছে জীবন

কাপ্তাই নিউ মার্কেট এলাকা থেকে ইয়াবাসহ যুবক আটক

লংগদুতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

রাজস্থলীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কাপ্তাইয়ের চিৎমরমে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

বাঘাইহাটের দূর্গম নিউথাংনাং পাড়ায় বিজিবির শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি রিজিয়নের ঈদ-উল আযহা-২০২৩ উপলক্ষ্যে ঈদ উপহার প্রদান

রাজস্থলীতে জয় সেট সেন্টারের উদ্বোধন

প্রথম কর্মদিনেই বৈষম্যবিরোধী ছাত্রদের তোপের মুখে জেলা পরিষদের চেয়ারম্যান

আসন্ন রমজান উপলক্ষে বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সচেতন সভা

error: Content is protected !!
%d bloggers like this: