শনিবার , ১৩ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়ি গুইমারা থানা পুলিশের অভিযানে গাজাসহ আটক-২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ১৩, ২০২৪ ১১:২৯ অপরাহ্ণ

খাগড়াছড়ি গুইমারা থানা পুলিশের অভিযানে গাজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টায় গুইমারা থানার এসআই(নি:) জহিরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে গুইমারা থানাধীন ২নং হাফছড়ি ইউপির ৬নং ওয়ার্ডের আলমগীরের দোকান সংলগ্ন পথাছড়া রাস্তার মোড় হতে মাদকদ্রব্য গাঁজাসহ তাঁদের আটক করা হয়।

আটককৃত আসামী হলো–মোঃ সুমন(৩০), পিতা- মৃত নুরুল ইসলাম, মোঃ রুবেল (২৪), পিতা- মফিজ , উভয় সাং- জালিয়াপাড়া, ১ নং ওয়ার্ড, ২ নং হাফছড়ি ইউপি, থানা- গুইমারা, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলা।

গাঁজা (মাদকদ্রব্য) ক্রয়-বিক্রয় করা কালে তাদেরকে ১কেজি ৫২০গ্রাম গাঁজাসহ তাদের দু’জনকে হাতে নাতে আটক করে তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম ( বার) মহোদয়ের নির্দেশনা মোতাবেক, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশেষ অভিযান পরিচালনাকালে পথা ছাড়া এলাকা হইতে উল্লেখিত মাদকদ্রব্য সহ আসামিদ্বয়কে গ্রেপ্তার করা হয়।

মাদক একটি সামাজিক ব্যাধি, মাদক মুক্ত সমাজ গড়তে মাদকবিরোধী অভিযান এর পাশাপাশি সামাজিক সচেতনতা প্রয়োজন। সমাজের সকল সচেতন মানুষকে সচেতন হয়ে পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যেতে খাগড়াছড়ি জেলা পুলিশ এবং গুইমারা থানা পুলিশ সর্বদাই তৎপর আছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল আমিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার সকালে আসামীদের আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দয়ালকৃষ্ণ চাকমার চিকিৎসার খবর নিলেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা

রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে পেশাগত কোর্স বিষয়ক প্রশিক্ষকগণের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

পেকুয়ায় বনবিভাগের অভিযানে অবৈধ পাকাবাড়ি উচ্ছেদ

ফটিকছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ’র নাশকতার পরিকল্পনা

দুর্গাপূজা চীবরদান পালনে রাঙামাটি পৌরসভার অনুদান বিতরণ

শিলছড়িতে কাদা-মাখা সড়কে ঝুঁকিপূর্ণ যান চলাচল, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

‘হাত ধোয়ার নায়ক হন’ প্রতিপাদ্যে রাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কাপ্তাইয়ে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি 

সাজেকে পুলিশ অভিযানে ৩টি বন্দুকসহ একজন আটক

error: Content is protected !!
%d bloggers like this: