বুধবার , ২ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে ৪ মামলার আসামী যুবলীগ নেতা তৈয়ব চৌধুরী গ্রেফতার

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, বান্দরবান
অক্টোবর ২, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ

বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচীতে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামী সাবেক যুবলীগ নেতা আবু তৈয়বকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা শহরের আর্মি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বান্দরবান পৌরসভার ক্যং এর মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা হত্যা ও প্রাণ নাশের হুমকি নৈরাজ্য সৃষ্টি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামী সাবেক যুবলীগ নেতা আবু তৈয়ব চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরে অভিযান চালিয়ে র‍্যাব ১৫ এর একটি দল তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় হাবিব আল মাহমুদের দায়ের করা মামলার এজাহার নামীয় ২৪ নাম্বার আসামী আবু তৈয়ব চৌধুরী। পরে আইনী প্রক্রিয়া শেষে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামী আবু তৈয়ব। তার নামে ৪ টি মামলা হলেও এজাহার নামীয় ১টি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এজাহার নামীয় অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য ৫ আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার পক্ষ থেকে নৈরাজ্য সৃষ্টি ও হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামীলীগ নেতাসহ শতাধিক ব্যাক্তিকে আসামী করে। বান্দরবান সদর থানায় ৫ টি মামলা দায়ের করা হয়। আবু তৈয়ব চৌধুরী ৪ টি মামলার আসামী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকের উদয়পুর সড়কে ট্রাক উল্টে এক শ্রমিক নিহত ১; আহত ১৩

দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা

সেরা ১৬ ফ্রিল্যান্সার পেলেন ল্যাপটপ

বিলাইছড়িতে আগুনে পুড়লো ৬ বাসাবাড়ি

রাঙামাটির ভেদভেদীস্থ লোকনাথ মন্দিরে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা  অণ্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত 

চিৎমরমের উজানছড়ি উরুওয়েলা বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর স্থাপন

দীঘিনালায় আশা শিক্ষা কর্মসূচীর আওতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

চন্দ্রঘোনা ফেরিঘাটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে

error: Content is protected !!
%d bloggers like this: