মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র তাহসিনের লাশ মিলল ৬৪ ঘন্টা পর  

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ১২, ২০২৩ ১১:০৭ পূর্বাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকা হতে পড়ে নিখোঁজ   ১২ বছরের  শিশু তাহসিন লাশ মিলল ৬৪ ঘন্টা পর।

মঙ্গলবার (১২ ডিসেম্বর)  সকাল  সাড়ে ৬ টায় রাইখালী ইউনিয়ন এর ডলুছড়ি এলাকা সংলগ্ন এলাকার কর্ণফুলী নদীতে শিশুর লাশটি ভেসে যেতে দেখতে পেয়ে স্থানীয় জেলেরা নদী হতে লাশটি উদ্ধার করে নদী তীরে আসেন। পরে সকাল সাড়ে ৭ টায় কাপ্তাই  ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটিকে উদ্ধার করেন।

নিখোঁজ তাহসিন  চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যায়নরত ছিল।

বিষয়টি নিশ্চিত করে হেফজখানার পরিচালক মো: শহীদুল ইসলাম বলেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টা রাইখালী ইউনিয়ন এর ডলুছড়ি এলাকার বাসিন্দারা শিশুর লাশটি ভেসে যেতে দেখতে পেয়ে  আমাকে খবর দিলে সাথে সাথে আমি সেই স্থানে যায়। আমি ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করি। পরে সকাল সাড়ে ৭ টায় কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করেন।

চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত)  ইমরুল হাসান বলেন, খবর পাওয়ার পর সকাল সাড়ে ৯ টায় আমি সহ  থানা পুলিশ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতাপুর এলাকার আবুল হাসেম এর ছেলে বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যায়নরত শিশু তাহসিন গত শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৩ টায়   কাউকে না জানিয়ে মাদ্রাসা হতে    বাড়ী যাওয়ার উদ্যোশে  ছোট ডিঙ্গি নৌকায় করে কর্ণফুলী নদী পার হতে গিয়ে কেপিএম কয়লার ডিপু এলাকা সংলগ্ন নদীতে পড়ে যায়।

গত ৩ দিন ধরে  কাপ্তাই কাপ্তাই নৌবাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটির লেফটেন্যান্ট রাশেদ এর নেতৃত্বে ১৫  সদস্য বিশিষ্ট নৌ ডুবুরি দল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ছেলেটাকে উদ্ধারে কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করেন। এসময় কাপ্তাই থানা পুলিশ এর সদস্যরাও উদ্ধার অভিযানে সহায়তা করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে চলমান ভাতৃঘাতি সংঘাত বন্ধে জেএসএস-ইউপিডিএফের ঐক্যের আহবানে সাজেকবাসীর মানববন্ধন

কাপ্তাইয়ের ইউএনওকে ইসলামিক ফাউন্ডেশনের সম্মাননা 

কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কাপ্তাইয়ে জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ ব্যবস্থাপনা ও মনিটরিং বিষয়ে প্রশিক্ষণ

কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নুরুল আজমসহ অন্যান্য সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা

মানিকছড়িতে মাদ্রাসা শিক্ষকের উপর হামলার প্রতিবাদে হরতালের আল্টিমেটাম

সাবেক ইউপি চেয়ারম্যান রাসেল সহ ৩ নেতাকে বহিস্কারের সুপারিশ বাঘাইছড়ি আওয়ামী লীগের

প্রধানমন্ত্রী উপহারের ঘরগুলো পাহাড়ি ডিজাইনেই তৈরি হবে- ইয়াসমিন পারভিন

কাপ্তাই -কর্ণফুলী রেঞ্জ সহ-ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা আবারও স্থগিত

error: Content is protected !!
%d bloggers like this: