রবিবার , ১৮ মে ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বজ্রপাতে মারা যাওয়া পরিবারের পাশে বিএনপি নেতা আজাদ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মে ১৮, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে মারা যাওয়া মোকাররম মোল্লার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। শনিবার (১৭মে) মোকারমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের সান্ত্বনা দেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন নজরুল ইসলাম আজাদ। এ ছাড়া পুরো পরিবারের দায়িত্ব গ্রহণের আশ্বাস দেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদের উপস্থিতি, অনুদান ও আশ্বাসে মোকারমের পরিবার সন্তোষ প্রকাশ করেন এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। নজরুল ইসলাম আজাদ বলেন, এটা আমার ও আমাদের দলের নৈতিক দায়িত্ববোধ থেকেই করেছি। বিএনপি ও আমি সব সময়ে সাধারণ অসহায় মানুষের পাশে থাকব। প্রসঙ্গত, গত ১৪ মে বিকেলে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাচঁগাও মোল্লাপাড়া গ্রামে বজ্রপাতে মারা যান মোকাররম মোল্লা। মোকাররম ওই গ্রামের উকিল উদ্দিনের ছেলে এবং তিনি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

এলাকাবাসী জানান, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং প্রচণ্ড বাতাস বইছিল। এ সময় মোকাররম তার নিজের গাছ থেকে শখের বসে আম কুড়াতে যান। আম কুড়ানোর একপর্যায়ে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ি পৌরসভার রাস্তার দুর্বিষহ অবস্থা: বন্যা ও অবৈধ বালু উত্তোলনের কালো থাবা

লংগদুতে শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের ধর্মীয় সফর

এডিআইজি বিধান ত্রিপুরা টুরিস্ট পুলিশ চট্টগ্রামের দায়িত্বে

চকরিয়ায় বনবিভাগের উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেয়া হলো বসতবাড়ি

কাউখালীতে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগে ২ আ.লীগ নেতা গ্রেফতার

রাইখালীর সীতাপাহাড় এলাকায় সন্ত্রাসীদের হামলায় আহত ২

এসএসসি পরীক্ষার সময় কোচিং খোলা রাখায় ৫০ হাজার টাকা জরিমানা

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ হাদির স্মরণে দোয়া মাহফিল

কাপ্তাইয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

জুরাছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা সহ ৫ জন গ্রেপ্তার

error: Content is protected !!
%d bloggers like this: