বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ডাকসু নির্বাচনে ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে লড়ছেন রাজস্থলীর মেয়ে রুপাইয়া

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ২১, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু)  ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী রাঙামাটির রাজস্থলী উপজেলার মেয়ে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।

তিনি পরিবারের সঙ্গে ঢাকার মোহাম্মদপুরে থাকেন। তার বাবা শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা একজন ব্যবসায়ী। মায়ের নাম ফাহমিদা রুবাইয়া রুমা। পরিবারের বড় সন্তান শ্রেষ্ঠা। তার এক ছোট ভাই রয়েছে, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি শেষে তিনি রাজধানীর হলি ক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন,  জুলাই গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থী হিসাবে সামনের সারিতে থেকে আমি অত্যন্ত সাহসী ও যুগান্তকারী ভূমিকা রেখেছি।  আন্দোলনে অংশ নিতে গিয়ে আমি নানা ধরনের হেনস্তা, হামলা ও হয়রানির শিকার হয়েছি। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছিলেন। বর্তমানে আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছি।

আমি রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, অনেক দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের একজন প্রার্থী হিসেবে ঘোষণা করলাম। খুব শীঘ্রই নিজের নির্বাচনী পদ ও ইশতেহার নিয়ে আপনাদের সামনে আসবো। আমি পাহাড় ও সমতলের এক মিষ্টি মেলবন্ধনে বড় হয়েছি। সকলের অধিকার রক্ষায় এবং সকলকে সাথে নিয়ে চলার যে সুদীর্ঘ পথ— সে পথে আপনাদের একজন হয়ে পাশে থাকতে চাই। আশা করি আপনারা সবাই আমাকে সহযোগিতা এবং সমর্থন জানাবেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে রাংখ্যং শাখা বন বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

লংগদুতে জাতীয় সমবায় দিবস পালিত 

রাঙামাটিতে অবৈধ অটোরিক্সা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জেলা প্রশাসনের অভিযান

কাউখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ 

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কাপ্তাই ‘রিভার ভিউ ক্যাফে’ পিকনিক স্পটের উদ্বোধন

কৃষির মাটিতে পরিবর্তনের বীজ– লংগদুতে ফিল্ড স্কুল কংগ্রেস

মানিকছড়িতে বিদ্যুৎ খুঁটির তারে জড়িয়ে মা-মেয়ের মৃত্যু

দীঘিনালা উদ্যানতত্ত্ববিদ মাসুম ভূঁইয়া’র বিরুদ্ধে কিসের ষড়যন্ত্র?

error: Content is protected !!
%d bloggers like this: