রবিবার , ৩ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে প্রথম দিনে রাজস্ব আয় ৯ লাখ টাকা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ৩, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ

দীর্ঘ ৩ মাস ২ দিন পর রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষে আবারও প্রাণ ফিরেছে রাঙামাটির কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে।

রবিবার (৩ আগস্ট) সকাল ৬টা হতে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে কাপ্তাই লেক ধরে বাঘাইছড়ি, লংগদু, বরকল সহ বিভিন্ন উপজেলা হতে ইঞ্জিন চালিত বোটে করে জেলেরা সারি সারি চাপিলা, কাচকি, আইড়, বাইম মাছ, ফলি মাছ সহ নানা জাতের মাছের ড্রাম নিয়ে ভীড় করছে জেলের বোট। আর ব্যবসায়ীরা শুল্ক পরিশোধ করে সেসব মাছ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে বরফ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করে তুলছে ট্রাকে। ব্যবসায়ী এবং জেলেদের মাঝে দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এসময় সবাইকে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

কাপ্তাই মৎস্য উন্নয়ন উপ কেন্দ্রের প্রধান জসিম উদ্দিন জানান, রবিবার (৩ আগস্ট) সকাল ৬ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই অবতরণ কেন্দ্রে ৯ লাখ ২৪ হাজার ৫০০ টাকা রাজস্ব আয় হয়েছে। এসময় ৩৩ হাজার কেজি বিভিন্ন জাতের মাছ ব্যবসায়ীরা এই অবতরণ কেন্দ্রে শুল্ক দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে গেছেন।

প্রসঙ্গত: প্রতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের নির্ধারিত নিষেধাজ্ঞা শেষে লেকে মাছ ধরা শুরু হলেও এই বছর বিএফডিসির প্রস্তুতির জন্য আরও ২ দিন বাড়িয়ে ২ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বর্ধিত করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে ডিজিটাল মেলা

সাজেকে বাবাকে গলা কেটে হত্যা মামলায় ছেলে ও ভাতিজার ফাঁসির আদেশ

জুরাছড়িতে ১০ দিনব্যাপী ইন্ডাকশন প্রশিক্ষণ শুরু

রাঙামাটিতে শত কোটি টাকার জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পে মতবিনিময় সভা

বিলাইছড়িতে অর্থনৈতিক শুমারির কার্যক্রম শুরু

শিক্ষার্থীকে যৌন হয়রানির অ়ভিযোগে কাপ্তাই বিএসপিআই’র শিক্ষক এজাবুরকে ভোলায় বদলি

কাপ্তাইয়ে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের বর্ষপূর্তি ও ইউএনও’র বিদায় সংবর্ধনা 

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার আর্দশকে বুকে ধারন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে- এড. দীপেন দেওয়ান

কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে নিখোঁজ জেলের লাশ দুই দিন পর উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: