শুক্রবার , ৭ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বহুল প্রতিক্ষীত কক্সবাজারে “তরুণ লেখক প্রকল্পের” উদ্বোধন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ৭, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ

কক্সবাজারে বহুল প্রতিক্ষীত উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “তরুণ লেখক প্রকল্পের” উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) “তরুণের হাতে কলম, গড়বে জগৎ অনুপম” শীর্ষক দুই মাসব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করেছে জেলার একমাত্র প্রতিনিধিত্বশীল সাহিত্য সংগঠন কক্সবাজার সাহিত্য একাডেমি।

একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট লোকজ গবেষক, ইতিহাসবিদ, সিনিয়র সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. অহিদুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, সৃজনশীলতা সাহিত্যের সৌন্দর্য সৃষ্টিতে কাজ করে। একজন সাহিত্যিক তার কল্পনাশক্তি ব্যবহার করে নতুন ধারণা বা শিল্পকর্ম তৈরিতে মুগ্ধতা ছড়ায় বলে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

একাডেমির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, এ প্রকল্পের সদস্য কবি শামীম আকতার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, ছড়াকার ও কথা সাহিত্যিক আহসানুল হক।

এসময় একাডেমির প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক স্থায়ী পরিষদের সদস্য, কবি মীর্জা মনোয়ার হাসান, সহ সভাপতি সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা, ছড়াকার ও কথাসাহিত্যিক মো. নাছির উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।প্রশিক্ষণ পরিচালনা করেন তরুণ লেখক প্রকল্পের আহবায়ক, কবি, অধ্যাপক দিলওয়ার চৌধুরী।

এতে একাডেমির স্থায়ী পরিষদের সদস্য কবি আদিল চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক কবি মো. আমিরুদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, লেখক, গবেষক ও সাংবাদিক আজাদ মনসুর, সদস্য কবি শফিউল আলম শফি, কবি কানিজ ফাতেমা, কবি বুলবুল—এ জান্নাত উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে জেলার উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের অন্তত ৫০ জন শিক্ষার্থী অংশ নেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে বন্যার পানিতে নিখোঁজ স্কুল পড়ুয়া ছাত্র

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল আরেক দফায়

খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর ও প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানিকছড়িতে মানববন্ধন

বাঘাইছড়িতে ৯ বছরের ছাত্রকে বলাৎকারের দায়ে আটক মাদ্রাসা শিক্ষক

মহালছড়িতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব তামাক দিবস

‎রাঙামাটিতে প্রান্তিক নারীদের নিয়ে ভাসমান চাষ পদ্ধতির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

কাপ্তাই থানার অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

পাহাড়ের খবরের সংবাদের জেরে নিজের অবস্থান ব্যখ্যা করেছেন নুরুল কবির

পাহাড়ের খবরের সংবাদের জেরে নিজের অবস্থান ব্যখ্যা করেছেন নুরুল কবির

error: Content is protected !!
%d bloggers like this: