বৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

প্রতিবেদক
প্রতিনিধি, কাউখালী, রাঙামাটি
অক্টোবর ১৩, ২০২২ ৩:০০ অপরাহ্ণ

 

কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজন গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে এক রালী উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নিবাহী অফিসার নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা,উপজেলা প্রকৌশলী মোঃ নাজিমউদ্দীন, উপজেলা যুবউন্নয়ন অফিসার নুরুল আবসার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ ফজলুল করিম।

এসময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃওমর ফারুক, উপজেলা বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তি দে, উপজেলা নির্বাচন অফিসার অজয় দে,ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স প্রতিনিধি লিটন বড়ুয়া, ইউএনও অফিসের নাজির মোঃ মামুন হাছান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

পরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ হতে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এক অগ্নিনির্বাপকের উপর এক মোহড়া প্রদর্শন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: