শুক্রবার , ৭ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়ির দীঘিনালায় উৎসব মুখর রাস মহোৎসব

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
নভেম্বর ৭, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ

ভক্তি আর আনন্দঘন পরিবেশে মুখর সার্বজনীন শ্রী শ্রী নারায়ণ মন্দির। খাগড়াছড়ির দীঘিনালার শ্রী শ্রী রাস মহোৎসবে ত্রিপুরা, বৌদ্ধ ও সনাতন ধর্মাবলম্বী মানুষের পদচারণায় মুখরিত রাস মহোৎসব। উৎসবে উপজেলার বিভিন্ন স্থান থেকে শত-শত মানুষ অংশ নিচ্ছেন ধর্মীয় নানা আয়োজনে।

ভগবান শ্রীকৃষ্ণ জগতকে রাস উৎসবের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন যে, প্রতিটি জীবাত্মার একমাত্র উদ্দেশ্য পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া। রাস উৎসব কেবলমাত্র উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর তাৎপর্য আরও গভীর ও বিশাল। শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে একান্ত নিজের করে পেতে চেয়েছিলেন, কিন্তু ভগবান কারো একার নন — এ কথাই বোঝাতে রাসপূর্ণিমার রাতে একই সঙ্গে ষোড়শ গোপিনীর সঙ্গে কামনাহীন প্রেমের মাধ্যমে পরমাত্মা ও জীবাত্মার প্রেমের মাধুর্য তুলে ধরেছেন।

উৎসব ঘিরে বসেছে ঐতিহ্যবাহী রাস মেলা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাবেচা, কীর্তন আর আনন্দ উৎসব।
পাহাড়ি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ একসাথে অংশ নিচ্ছেন এই মিলন মেলায়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে উপভোগ করছেন এই উৎসবের রঙ।

গত ৫ নভেম্বর শুভ গঙ্গা আবাহন, রাসপূজার অধিবাসের মধ্য দিয়ে রাস উৎসব শুরু হয়। ধাপে ধাপে চলছে পঞ্চতত্ত্ব পূজা, ভোগরাগ, আরতি, কীর্ত্তণ। উৎসবকে ঘিরে মন্দিরগুলোতে পূর্ণাদের মিলনমেলায় পরিণত হয়েছে। করা হয়েছে ১৫ হাজার পূর্ণাদের মহাপ্রসাদ বিতরণ। শনিবার ভোরে মহানামযজ্ঞের মধ্য দিয়ে রাস উৎসব শেষ হবে। মেলায় অংশ নিতে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা নানা পসরা নিয়ে এসেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদ ও বিজু উৎসব নিয়ে জেলা পুলিশের আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

জুরাছড়িতে ম্যালেরিয়ার উপর জনপ্রতিনিধিদের নিয়ে জনসচেতনতা মূলক সভা

কাপ্তাইয়ে বাঁশবাহী ট্রাকে বিদ্যুতের তার আটকে ক্ষতিগ্রস্ত ১১ কেভি ট্রান্সফরমার, বিদ্যুৎহীন এলাকা

রাজস্থলীতে ফায়ার সার্ভিসের জনসচেতনতামূলক অগ্নিনির্বাপণ মহড়া

সাগর-রুনি থেকে তুহিনসহ সকল সাংবাদিক হত্যার বিচার বাস্তবায়ন করতে হবে

জুরাছড়িতে পার্বত্য উন্নয়ন ও সম্প্রীতির রাষ্ট্র গড়ার অঙ্গীকার দীপেন দেওয়ানের

ভোগান্তিতে আটকে যাওয়া পর্যটকদের উদ্ধার করেছে সেনাবাহিনী

২৬ বছর পর সভাপতি পদ নিয়ে লড়াই হচ্ছে / রাঙামাটি আ’লীগের সম্মেলন: রাজনৈতিক অঙ্গনে উত্তাপ

নানিয়ারচরে ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

error: Content is protected !!
%d bloggers like this: