বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার নিন্দা পিসিসিপি’র

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি
জানুয়ারি ১৫, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ

প্রেস বিবৃতি

আজ ১৫ জানুয়ারি বুধবার বিকেলে গণমাধ্যমে প্রেস বিবৃতি দিয়ে “স্টুডেন্ট ফর সভারেন্টি”-র শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র কেন্দ্রীয় কমিটি।

বিবৃতিতে পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ ও সাধারণ সম্পাদক মো: হাবীব আজম গণমাধ্যমে জানান জাতীয় পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দের অন্তর্ভুক্তির প্রতিবাদে “স্টুডেন্ট ফর সভারেন্টি” কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে পিসিপি নামক একটি চিহ্নিত উপজাতি সন্ত্রাসী সংগঠনের নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এ বর্বর হামলায় ১৬ জন দেশপ্রেমিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে।

পিসিসিপি’র নেতৃবৃন্দ বলেন, “স্টুডেন্ট ফর সভারেন্টি” দীর্ঘদিন ধরে দেশের সার্বভৌমত্ব, সংহতি, ও শিক্ষা ব্যবস্থার শুদ্ধতা বজায় রাখার জন্য শান্তিপূর্ণ ও সাংবিধানিক পন্থায় আন্দোলন করে আসছে। কিন্তু পিসিপি নামক দেশবিরোধী একটি সন্ত্রাসী সংগঠন তাঁদের এই বৈধ কর্মসূচিতে ন্যক্কারজনক হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানচ্ছে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। পাশাপাশি আহত দেশপ্রেমিক শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।

জাতীয় সংহতি ও ঐক্য রক্ষার স্বার্থে আমরা সকল দেশপ্রেমিক নাগরিককে এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে পিসিসিপি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই সীতা পাহাড়ে বন্য হাতির আক্রমনে শিক্ষার্থীর মৃত্যু

কাপ্তাই থানার অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

কাপ্তাইয়ের  রাইখালী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান; জরিমানা আদায় 

বাঘাইছড়ি ২৭ বিজিবির শীতবস্ত্র বিতরণ

বাঘাইছড়িতে আওয়ামী লীগের ইফতার মাহফিল

রাজস্থলীতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে ২৬৮ রোগীর চিকিৎসা সেবা

জাতীয় শোক দিবসে কাপ্তাই বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

কাপ্তাই কুকিমারায় সন্ত্রাসীদের আগুনে পুড়ল সিএনজি অটোরিকশা 

রাঙামাটি পুরাতন বাসষ্টেশনে অগ্নি দুর্গত এলাকায় শীতবস্ত্র বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: