শুক্রবার , ২৫ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আগামী দিনের আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে-ওয়াদুদ ভূঁইয়া 

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
নভেম্বর ২৫, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ

 

খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া সরকারের দুর্নীতি গুম, খুন সহ সকল অবৈধ কর্মকাণ্ডের সমালোচনা করেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণ সমাবেশের কথা উল্লেখ করে আগামী দিনের আন্দোলনের জন্য সকল নেতাকর্মীকে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলা শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানিকছড়ি উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

সম্মেলনে তিনি অন্যান্য নেতাদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন এবং কবুতর, বেলুন ঊড়িয়ে কাউন্সিল উদ্বোধন করেন।

মানিকছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দন কিশোর এর সঞ্চালনায় সূচিত সম্মেলনে সভাপতিত্ব করেন, মানিকছড়ি উপজেলা বিএনপি’র আহ্বায়ক এনামুল হক এনাম।

মানিকছড়ি উপজেলা বিএনপির কমিটিতে নব নির্বাচিতদের নাম ঘোষণা করেন, জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন।

মানিকছড়ি উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে এনামুল হক এনাম সভাপতি, মোঃ মীর হোসেন সাধারণ সম্পাদক ও মোঃ নুরুজ্জামান মাষ্টারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।

এসময় অরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম-সম্পাদক এড. আঃ মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, যুব বিষয়ক সম্পাদক মোঃ মাহাবুব আলম সবুজ। মানিকছড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কাশেম ভুইয়া, মাস্টার নুরুজ্জামান, ৪নং তিনটহরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ২নং বাটনাতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম সহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আবুল কাশেম চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক, মানিকছড়ি উপজেলা বিএনপি।

কাউন্সিলরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহ ও দলীয় গঠনতন্ত্র অনুসারে মানিকছড়ি উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে। জেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে কাউন্সিলে বক্তারা বলেন, উপজেলা বিএনপির নতুন কমিটি অনুমোদন দেওয়ায় আগামীদিনের রাজনৈতিক কর্মসূচি পালনে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবে।

কাউন্সিলে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরি মাস্টার, ক্ষেত্র মহন রোয়াজা, কোষাধক্ষ্য মোঃ মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তালেব, সদর উপজেলা বিএনপির সভাপতি অশোক মজুমদার, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, যুগ্ম-সম্পাদক আক্তার হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা ছাত্র দলের সভাপতি শাহেদ হোসেন সুমন, জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, উপজাতীয় বিষয়ক সম্পাদক, কেস্দ্রীয় কৃষক দল ও জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন চৌধুরী, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা মৎস্য দলের সদস্য সচিব মোঃ রিয়াসাদ, জেলা জিয়া পরিষদের সভাপতি মোজ্জাম্মেল হক এবং জেলা জাসাস এর সভাপতি এস এম শাহিন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

প্রথমবারের মতো মহালছড়িতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত

হত্যা মামলার পলাতক আসামিও রাঙামাটি জেলা পরিষদের সদস্য

বিএনপি গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে বদ্ধপরিকর–সাবেক এমপি লুৎফুর রহমান

চন্দনাইশে অধ্যক্ষ খাইরুল বশর চৌধুরী স্মৃতি মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ

কাপ্তাইয়ে পাচারকালে সেগুন ও গামার কাঠ আটক

ঈদগাঁওয়ে বন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঈদগাঁওয়ে সাবেক চেয়ারম্যান আ’লীগ আব্দুর রাজ্জাক গ্রেফতার

কাপ্তাইয়ের ৭ লাখ ৭২ হাজার টাকা বিতরণ করলেন এমপি দীপংকর তালুকদার

দীঘিনালায় কৃষক গ্রুপে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: